shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

কাতারে বাংলাদেশ দূতাবাসের ওয়েবিনার সিরিজ উদ্বোধন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০২ জুলাই ২০২১, ০০:৫৬

কাতারে বাংলাদেশ দূতাবাসের ওয়েবিনার সিরিজ উদ্বোধন

কাতারের মিনিস্ট্রি অব ইন্টেরিয়র এবং বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে কাতারে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির জন্য ৭ পর্বের একটি ওয়েবিনার সিরিজ রোববার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ থেকে যু্ক্ত হন বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। উক্ত অনুষ্ঠান সভাপতিত্ব করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জসীম উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন প্রবাসীদের গুরুত্বপূর্ণ মানবসম্পদ হিসেবে আখ্যায়িত করে প্রবাসীদের জন্য গৃহীত মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

মাদকসহ যে কোনো অপরাধ থেকে দূরে থেকে যোগ্যতা ও আচরণের মাধ্যমে কাতারে বাংলাদেশি নাগরিক সম্পর্কে ইতিবাচক ধারণা সৃষ্টির জন্য তিনি সবার প্রতি আহবান জানান। এছাড়াও করোনাকালে কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্য সুরক্ষা ও বিনামূল্যে ভ্যাকসিন দেয়ার জন্য কাতারের আমির ও কাতার সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

বাংলাদেশ দূতাবাসের বিভিন্ন সেবামূলক কার্যক্রম তুলে ধরে রাষ্ট্রদূত জসীম উদ্দিন বলেন, করোনাকালে বাংলাদেশি অভিবাসীদের স্বাস্থ্য সুরক্ষা ও বিনামূল্যে ভ্যাকসিন প্রদান নিশ্চিত করেছেন কাতার সরকার। এজন্য কাতার সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন রাষ্ট্রদূত। এছাড়াও কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কাতার সরকারের বিদ্যমান ঘোষণা স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান রাষ্ট্রদূত জসীম উদ্দিন।

অনুষ্ঠানে নির্ধারিত ‘Drugs and Alcohol Prevention’ শীর্ষক প্রেজেন্টেশন করেন কাতারের Drugs Prevention Department এর কর্মকর্তা ড. নাদির আব্বারা। বাংলাদেশ দূতাবাস এবং কাতার ইন্টেরিয়র মিনিস্ট্রির কর্মকর্তা, বাংলাদেশ কমিউনিটির নেতাসহ প্রায় তিনশত প্রবাসী বাংলাদেশি উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আলোচনা শেষে দূতাবাসের কাউন্সেলর ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান অংশগ্রহণকারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।