নাইমুর রহমান শান্ত, বাহরাইন ০২ জুলাই ২০২১, ২৩:২৪
১লা জুলাই স্থানীয় সময় বিকাল ৪ টা থেকে প্রায় ২ ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এই ভার্চুয়াল আলোচনায় রাষ্ট্রদূত, প্রবাসীদের কল্যাণে সমসাময়িক বিভিন্ন বিষয় ও যারা ছুটিতে গিয়ে দেশে আটকা পড়েছেন এবং দেশে আটকা পড়া প্রবাসী যাদের ভিসার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে তাদেরকে নিজ কর্মস্থলে ফিরাতে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং অনিবন্ধিত প্রবাসীদের দ্রুত ভ্যাকসিন এর আওতায় আনতে স্বাস্থ্য মন্ত্রনালয়ের সহযোগিতায় ২য় দফায় আবার কার্যক্রম শুরু করেছেন বলে সাংবাদিকদের অবহিত করেন।
এসময় সাংবাদিক নেতৃবৃন্দের পক্ষ থেকে রাষ্ট্রদূতের কাছে প্রস্তাবনা রাখা হয়, যথাক্রমে- যারা দেশে আটকে পড়েছেন তাদেরকে প্রবাসী কল্যাণ ব্যাংক অথবা সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের মাধ্যমে সহায়তা করা।
দেশ থেকে বাহরাইনে ফেরত আসা প্রবাসীদেরকে কোয়ারান্টাইনে থাকা বাবদ প্রণোদনা প্রদান। অথবা দূতাবাসের তত্বাবধানে মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়ে স্বল্প খরচে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ছুটিতে দেশে যাওয়ার পর প্রবাসীকর্মীদের ভিসা কেন্সেল সিস্টেম বন্ধ করা। ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে এসএমএই লোন প্রদান করা সহ নানাবিধ গুরুত্বপূর্ণ প্রস্তাব।
পরবর্তী'তে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রাষ্ট্রদূত ও দূতাবাসের কাউন্সিলর রবিউল ইসলাম।
জুম এপস এর মাধ্যমে এই ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করেন বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইনের সভাপতি, বশির আহমেদ, সাধারন সম্পাদক আবদুল কাদের মজুমদার, সাংগঠনিক সম্পাদক নাইমুর রহমান শান্ত, ডিবিসি নিউজ প্রতিনিধি নজির আহমেদ, বাংলা টিভি প্রতিনিধি সম্রাট নজরুল সিদ্দিকী প্রমুখ।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com