স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৩ জুলাই ২০২১, ০১:০৯
ভূমধ্যসাগরে পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পর তিউনিসিয়া উপকূলে উদ্ধার ১৭ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা- আইওএমের সহায়তায় গতরাতে (১ জুলাই) তাদের দেশে আনা হয়।
চলতি বছরের ২৬ জুন লিবিয়া হয়ে ইউরোপ যাওয়ার পথে ডুবন্ত নৌকা থেকে ১৬৪ বাংলাদেশিসহ ১৬৮ জনকে উদ্ধার করে তিউনিসিয়া কোস্টগার্ড। পরে তাদের রাখা হয় আইওএমের আশ্রয়ে।
তিন মাসে প্রায় ৫শ’ বাংলাদেশিকে তিউনিশিয়া উপকূল থেকে উদ্ধার করা হয়েছে বলে জানায় লিবিয়ার বাংলাদেশ দূতাবাস।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com