কোরিয়া প্রতিনিধি ০৩ জুলাই ২০২১, ১৪:৩৭
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে সিউলস্থ বাংলাদেশ দূতাবাস বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’-প্রকাশনাটির কোরিয়ান ভাষায় অনুবাদের উদ্যোগ গ্রহণ করে। তারই ধারাবাহিকতায়, সিউলের লোটে হোটেলে (১লা জুলাই) বৃহস্পতিবার কোরিয়ান ভাষায় অনুবাদকৃত উক্ত প্রকাশনাটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। জনাব Lee Dong-heon এই প্রকাশনাটি কোরিয়ান ভাষায় অনুবাদ করেন যা কোরিয়ার প্রকাশনী সংস্থা Moraeal LLC-এর ব্যবস্থাপনায় অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাবে এবং দক্ষিণ কোরিয়ার স্থানীয় বইয়ের স্টল গুলোতে পাওয়া যাবে।
উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠান উপলক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, এম. পি. এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর মোঃ নজরুল ইসলাম খান দুইটি পৃথক ভিডিও বার্তা প্রেরণ করেন।
‘অসমাপ্ত আত্মজীবনী’-এর কোরিয়ান সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার জাতীয় সংসদের মাননীয় সদস্য Sul Hoon এবং দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্রশান্ত ব্যুরোর মহাপরিচালক Lee Sangryol অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত আবিদা ইসলাম তাঁর স্বাগত বক্তব্যে গভীর শ্রদ্ধার সাথে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-কে স্মরণ করেন। সেইসাথে, তিনি ত্রিশ লক্ষ শহীদ এবং সকল বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’-এর আলোকে তিনি তাঁর বক্তব্যে বঙ্গবন্ধুর ব্যক্তিগত জীবন, তাঁর বর্ণাঢ্য ও ঘটনাবহুল রাজনৈতিক জীবন সম্পর্কে আলোকপাত করেন এবং এই প্রকাশনাটির কোরিয়ান সংস্করণ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ ও কর্তৃপক্ষকে তাদের ঐকান্তিক সহযোগিতা ও দিক নির্দেশনার জন্য গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, কোরিয়ান পাঠকরা এই বইটি হতে জাতির পিতার জীবনী এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সম্পর্কে জানতে পারবে এবং দুই দেশের স্বাধীনতা সংগ্রামের অনুরূপ ইতিহাস ও অভিজ্ঞতা, বন্ধুপ্রতীম দুই দেশকে, আগামী দিনগুলিতে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের একক সূত্রে আবদ্ধ করে রাখবে। তার মতে পৃথিবী এখনো যেহেতু নিপীড়িতদের অধিকার প্রতিষ্ঠার জন্য, একটি শান্তি ও ন্যায়পূর্ণ এবং সমৃদ্ধ বিশ্ব গড়ার জন্য লড়াই করছে, সুতরাং বঙ্গবন্ধুর দর্শন আজকের বিশ্বের জন্য এখনও প্রাসঙ্গিক। তাছাড়া, কোরিয়ার মুক্তি সংগ্রামের সাথে বাঙালির স্বাধীনতা সংগ্রামের সাদৃশ্য রয়েছে, তাই স্থানীয় পাঠকেরাও এই প্রকাশনার সাথে নিজেদের একাত্ম করতে পারবেন- এই মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত অনুষ্ঠানে বইটির প্রকাশকদের উপস্থিতিতে অনুবাদক Lee Dong-heon কে তার অবদানের স্বীকৃতিস্বরূপ একটি ক্রেস্ট উপহার প্রদান করা হয়।

সবচাইতে বেশী শ্রম দেন বাংলাদেশ আওয়ামীলীগ দক্ষিণ কোরিয়ার শাখার সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম (হাছান) Mr. Lee Dong Heon এর সাথে সু-সম্পর্ক থাকায় বাংলাদেশ এম্বাসির রাষ্ট্রদূত আবিদা ইসলামকে নিয় গিয়ে উনার সাথে পরিচয় করিয়ে দেন এই ৫২৭ পাতার বইটা অনুবাদ করতে প্রায় দের বছর লেগেছে। এই বইটি সম্পন্ন ফ্রিতে করেছেন শহিদুল ইসলাম হাছান। এমন কি এইটা পাশ করাতেও মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর মোঃ নজরুল ইসলাম খানকে দিয়ে বইটার অনুমোদন করান। এক কথায় তার যথেষ্ট ভূমিকা রয়েছেন এবং বইটির ভিতর Md. SHOHIDUL ISLAN (HASAN) এর নামও রয়েছেন। রাষ্ট্রদূত আবিদা ইসলাম উনাকে একটা ক্রেস্ট প্রধান করেন। সময় অনুবাদ কাজে সহায়তার জন্য ঢাকাস্থ আধুনিক ভাষা ইনস্টিটিউটে কর্মরত প্রভাষক মিজ শিউলী ফাতেহার অবদানের কথাও স্মরণ করা হয়। এছাড়া সম্মানিত অতিথিবৃন্দকে ‘অসমাপ্ত আত্মজীবনী’ এর কোরিয়ান সংস্করণ উপহার হিসেবে প্রদান করা হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, কোরিয়ান সরকার্রী ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, নাগরিক সমাজের সদস্যগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ এবং সিউলে বসবাসরত প্রবাসী বাংলাদেশীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সিউলস্থ বাংলাদেশ দূতাবাস এর পূর্বে কোরিয়ান পাঠকদের জন্য বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ এবং -‘BANGABANDHU- THE PEOPLE’S HERO’ বইটিও কোরিয়ান ভাষায় অনুবাদ করে।
অনুষ্ঠানের অংশ হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৌরবময় জীবন ও কর্মের উপর একটি সংক্ষিপ্ত চিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুজিব বর্ষের উপর নির্মিত থিম সং সহ বাংলাদেশী শিল্পীদের এবং ক্ষুদ্র নৃ-ত্বাত্তিক গোষ্ঠীর সদস্যদের অংশগ্রহণে পূর্বে-ধারণকৃত সাংস্কৃতিক পরিবেশনা প্রদর্শণ করা হয়। এছাড়া, অনুষ্ঠানে বাংলাদেশের হস্তশিল্প এবং রফতানিযোগ্য পণ্যও প্রদর্শন করা হয় এবং আগত অতিথিদের ঐতিহ্যবাহী বাংলাদেশের খাবারে আপ্যায়ন করা হয়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com