shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

মালয়েশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশি তরুণের মৃত্যু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৫ জুলাই ২০২১, ০১:৪৭

মালয়েশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে

মালয়েশিয়ায় করোনা আক্রান্ত হয়ে ওয়াসিম মিয়া (৩৮) নামে এক প্রবাসী তরুণের মৃত্যু হয়েছে।

রোববার (৪ জুলাই) স্থানীয় সময় দুপুর দেড়টায় কুয়ালালামপুর হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি মৃত্যুর আগ পর্যন্ত হাসপাতালের আইসিইউ'তে চিকিৎসাধীন ছিলেন।

নিহতের ঘনিষ্ঠ বন্ধু রিসাদ বিন আব্দুল্লাহ হৃদয় জানান, ঠান্ডা ও জ্বরে ভুগছিলেন ওয়াসিম। করোনা পজিটিভ আসায় নিজেই স্থানীয় কুয়ালালামপুর হাসপাতালে গিয়ে ভর্তি হন। ভর্তির তিন দিন পর ৩০ জুন তাকে শ্বাসকষ্টের জন্য আইসিইউ'তে স্থানান্তর করা হয়। এরপর আজ (রোববার) দুপুরে তার মৃত্যুর খবর জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। আগে থেকে বড় ধরনের অসুস্থতা না থাকার পরও করোনায় আক্রান্ত হয়ে ওয়াসিমের মৃত্যু কোনভাবেই মেনে নিতে পারছে না তার বন্ধু।
  
মানিকগঞ্জ সদরের নুরুল ইসলাম ও শেফালি বেগমের ছোট ছেলে ওয়াসিম ২০০৭ সালের জুনে মালয়েশিয়ায় আসেন। পরিশ্রম আর নিষ্ঠার সঙ্গে কাজ করে বড় ভাই সেলিমের সঙ্গে কয়েক বছরের মধ্যেই প্রতিষ্ঠা করেন নিউ ভিশন এসডিএনবিএইচডি নামে একটি প্রতিষ্ঠান। এছাড়া বেশ কয়েকটি মুদি দোকানও পরিচালনা করতেন ওয়াসিম। ব্যক্তি জীবনে সদা হাস্যোজ্জ্বল ও সদালাপি ওয়াসিমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন কুয়ালালামপুরের বিভিন্ন শ্রেনী পেশার প্রবাসি বাংলাদেশিরা।

উল্লেখ্য গেলো বছরের মার্চ থেকে এখনও পর্যন্ত মালয়েশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৪৯৭ জন যার মধ্যে বাংলাদেশিরাও আছেন। তবে ঠিক কতজন  বাংলাদেশি এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে তা নিশ্চিত নয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।