shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

দুবাইয়ে ১০ বছরে সর্বোচ্চ ভোক্তা আত্মবিশ্বাস সূচক

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৯ জুলাই ২০২১, ১৭:১৯

দুবাইয়ে ১০ বছরে সর্বোচ্চ ভোক্তা আত্মবিশ্বাস সূচক

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) দুবাইয়ের ভোক্তাদের আত্মবিশ্বাস সূচকে রেকর্ড হয়েছে। এ সূচক ১০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দেশটির অর্থনীতির একটি পরিসংখ্যানে এ তথ্য দেখা গেছে।

পরিসংখ্যান অনুযায়ী, দ্বিতীয় প্রান্তিকে গ্রাহক আত্মবিশ্বাসের সূচক বেড়ে ১৫১ পয়েন্টে উন্নীত হয়েছে, গত বছর একই সময়ে যা ছিল ১২৫। পাশাপাশি চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) এ সংখ্যা ছিল ১৪৫।

কমার্শিয়াল কমপ্লায়েন্স অ্যান্ড কনজিউমার প্রটেকশনের (সিসিসিপি) নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী রশিদ লুতাহ বলেন, দ্বিতীয় প্রান্তিকে ভোক্তাদের ধারণা বদলেছে। ফলে বড় অর্থনৈতিক উন্নয়নের দিকে এগোচ্ছে দেশের অর্থনীতি।

এখন ৭৫ শতাংশ ভোক্তা তাদের চাকরির পরিস্থিতি নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন, ২০২০ সালে যা ছিল ৩২ শতাংশ। এছাড়া ৯১ শতাংশ ভোক্তা আগামী এক বছরের মধ্যে ভালো চাকরি খুঁজে পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। যারা চাকরি খুঁজছেন তাদের মধ্যে ৮১ শতাংশের বয়স ৪০-৪৯ বছর।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।