স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৯ জুলাই ২০২১, ১৭:২৭
মালয়েশিয়া সরকারের চলমান ‘রিক্যালিব্রেশন রিটার্ন’ কর্মসূচিতে ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ নিজ দেশে ফিরতে পারবেন মালয়েশিয়ায় অবৈধভাবে থাকা প্রবাসীরা। গতকাল মালয়েশিয়ার অভিবাসন বিভাগের এক বিবৃতিতে এ তথ্য জানান ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক খায়রুল দাযাইমি দাউদ।
জানা গেছে, মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ অভিবাসীদের স্বদেশ প্রত্যাবর্তনে বিমানবন্দরে বিশেষ কাউন্টার খোলা হয়েছে। চলমান রিক্যালিব্রেশন প্রোগ্রামের মাধ্যমে তারা ইমিগ্রেশনের অনুমতি ছাড়াই নিজ দেশে ফিরতে পারবেন। আর নিতে হবে না ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট। অর্থাৎ অবৈধ অভিবাসীরা সরাসরি কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গিয়ে ৫০০ রিঙ্গিত জরিমানা প্রদান করে নিজ দেশে চলে যেতে পারবেন। এক্ষেত্রে পাসপোর্ট বা ট্রাভেল পাস এবং ফ্লাইট টিকিট সঙ্গে নিয়ে যেতে হবে। অবশ্যই করোনা নেগেটিভ সার্টিফিকেট ফ্লাইটের ৭২ ঘণ্টার মধ্যে করতে হবে এবং ৬-৮ ঘণ্টা আগে বিমানবন্দরে যেতে হবে।
বিবৃতিতে বলা হয়েছে, অনুমতি ছাড়াই অভিবাসীদের স্বদেশ প্রত্যাবর্তনে সুযোগ করে দেয়া হয়েছে। এ পর্যন্ত ৪৮ জন অভিবাসী বিশেষ কাউন্টার সার্ভিস ব্যবহার করেছেন। পুনরুদ্ধার পরিকল্পনার আওতায় এ পর্যন্ত ২ লাখ ৪৮ হাজার ৮৩ জন নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে ৯৮ হাজার ১৯৪ জন দেশে যাওয়ার জন্য নিবন্ধিত হয়েছেন। শ্রম পুনরুদ্ধার কর্মসূচির আওতায় বৈধতা পেতে ১ লাখ ৪৯ হাজার ৮৮৯ জন নিবন্ধন করেছেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com