shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

রিটার্ন পারমিট ছাড়াই কাতারে ফিরতে পারবেন প্রবাসী কর্মীরা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৯ জুলাই ২০২১, ১৭:৩৭

রিটার্ন পারমিট ছাড়াই কাতারে ফিরতে পারবেন প্রবাসী কর্মীরা

করোনাভাইরাসের দুই ডোজ টিকা গ্রহণ বা করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হওয়া ব্যক্তিরা কাতারে পৌঁছালে কোনো ধরনের হোটেল কোয়ারেন্টাইনের প্রয়োজন হবে না। এমন খবরে খুশি কাতারে বসবাসরত বিদেশিসহ প্রবাসী বাংলাদেশিরা। এরই মাঝে আবার এখন থেকে রিটার্ন পারমিট ছাড়াই কাতারে ফিরতে পারবেন প্রবাসীরা।

এ তথ্য জানান কাতারে হামাদ বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তা ক্যাপ্টেন আব্দুল্লাহ আলজিসমি। আগামী ১২ জুলাই থেকে এ নিয়ম কার্যকর করা হবে।

ক্যাপ্টেন আব্দুল্লাহ বলেন, যদি কাতারে প্রবেশের জন্য সবকিছু ঠিক থাকে, অর্থাৎ যদি আইডির মেয়াদ থাকে এবং কাতারের বাইরে ৬ মাস অতিক্রম না হয়ে থাকে। তবে করোনা পরিস্থিতির আগে যেভাবে বিদেশি কর্মীরা কাতারে আসা-যাওয়া করতেন, সেভাবেই আসা-যাওয়া করতে পারবেন।

এর ফলে এখনো যারা বাংলাদেশে আটকে আছেন, তারা কাতারে ফেরার সুযোগ পাবেন। তবে কাতারের বাইরে যাদের ৬ মাসের বেশি সময় পার হয়েছে বা যাদের আইডির মেয়াদ শেষ। তারা আগে যেভাবে আবেদন করে ফি ও জরিমানা পরিশোধ করে কাতারে আসতে পারতেন, সেভাবেই আসতে পারবেন। কাতার সরকারি ওয়েবসাইট হুকুমির মাধ্যমে ফি পরিশোধ করা যাবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।