shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি তরুণের মৃত্যু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১০ জুলাই ২০২১, ১৭:২৫

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি তরুণের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউজার্সিতে এক দিনের ব্যবধানে সড়ক দুর্ঘটনায় মুন্না বরকত (২২) এবং লিপন আহমেদ তালুকদার (৩১) নামে দুই বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। দ্রুতগামী গাড়ির চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ জুলাই) রাত প্রায় ৯টায় নিউইয়র্কের ম্যানহাটনে বাইসাইকেলযোগে ফুড ডেলিভারির সময় দ্রুতগামী বেপরোয়া একটি প্রাইভেট কার মুন্নাকে চাপা দিয়ে চলে যায়। পুলিশ ম্যানহাটানের ইস্ট হিউস্টন ও ক্লিনটন স্ট্রিট থেকে তার লাশ উদ্ধার করে বেলভিউ হাসপাতালে নিয়ে যায়। ঘাতক চালককে পুলিশ আটক করতে পারেনি। নিউইয়র্কের ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ড এলাকার বাসিন্দা মুন্না বরকত ৩ বছর আগে যুক্তরাষ্ট্রে আসেন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নবগ্রামে।

এদিকে স্থানীয় সময় বুধবার দুপর সাড়ে ১২টার দিকে রাস্তা পারাপারের সময় নিউজার্সির প্রসপেক্ট পার্ক সিটি হলের সামনে গাড়ি চাপায় নিহত হন বাইকেল চালক লিপন। স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চার বছর আগে পরিবারের অন্য সদস্যদের সাথে ইমিগ্র্যান্ট ভিসায় যুক্তরাষ্ট্রে আসেন লিপন। তার গ্রামের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ৮নং রাউৎগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ভবানীপুরে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।