shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

মালয়েশিয়ায় করোনায় মারা গেলেন চাঁদপুর সমিতি'র সভাপতি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১২ জুলাই ২০২১, ১৬:৩৮

মালয়েশিয়ায় করোনায় মারা গেলেন চাঁদপুর সমিতি'র সভাপতি

মহামারি করোনায় আক্রান্ত হয়ে সম্প্রতি প্রবাসী বাংলাদেশী মৃত্যুর ঘটনা বেড়েই চলেছে। আজ সোমবার (১২ জুলাই) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মালয়েশিয়াস্থ চাঁদপুর সমিতি'র সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম নুরুল ইসলাম (৪৯)। এর আগে অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। রাজধানী কুয়ালালামপুরের প্রিন্সকোর্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

ব্যাক্তি জীবনে সদা হাস্যোজ্জল, মৃদুভাষী ও সদালাপি সেলিম নুরুল ইসলাম জীবদ্দশায় সবসময় অসহায় মানুষের জন্য ছিলেন নিবেদিত। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ কমিউনিটির মাঝে। নিহতের আত্মার মাগফেরাত কামনায় সকলের দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা। 

চাঁদপুর জেলার মতলব উপজেলার উত্তর মুক্তির কান্দি গ্রামের মো: নুরুল ইসলাম মিয়ার সন্তান মালয়েশিয়ায় বসবাসকারী বাংলাদেশ কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ। তিনি চাঁদপুর সমিতি মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা সভাপতিও। 

১৯৯৮ সালে মালয়েশিয়া আসেন সেলিম, চাকুরি নেন দেশটির বিখ্যাত সুপারশপ হানিফায়। পরে ২০০৩ সালে স্বল্প পুঁজি দিয়ে শুরু করেন নিজস্ব ব্যবসা। সততা আর কর্মনিষ্ঠার মাধ্যমে কুয়ালালামপুরের প্রানকেন্দ্র মসজিদ ইন্ডিয়ার এস. এল. মিতালী এন্টারপ্রাইজ প্রতিষ্ঠা করেন। এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে। অল্পদিনেই সকলের কাছে সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি পান তিনি।

২০০৩ সালে সেলিম নুরুল ইসলাম ভালোবেসে বিয়ে করেন মালয়েশিয়ান মেয়ে লিজমা বিনতে মাইদিন। এ দম্পত্তির ঘরে রয়েছে ১ মেয়ে ২ ছেলে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।