shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

প্রবাসীদের জন্য ৪ ধরনের টিকার অনুমোদন দিলো সৌদি সরকার

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৬ জুলাই ২০২১, ১৬:৩৬

প্রবাসীদের জন্য ৪ ধরনের টিকার অনুমোদন দিলো সৌদি সরকার

সৌদি আরব যেতে করোনার ৪ ধরনের টিকা গ্রহণযোগ্য বলে অনুমোদন দিয়েছে সৌদি সরকার।

এই চারটি টিকা হলো- ফাইজার বায়োএনটেক, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, মর্ডানা এবং জনসন এন্ড জনসন। বাংলাদেশ থেকে যারা সৌদিতে যাবেন, তারা এই চার ধরনের টিকা থেকে যেকোনো একটি দিলেই তা গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে।

রিয়াদে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, টিকার পূর্ণ ডোজ ছাড়া বাংলাদেশি অভিবাসীরা সৌদিতে গেলে তাদের বাধ্যতামূলকভাবে ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

তবে, ইকামাধারী যারা সৌদিতে টিকা নিয়েছেন এবং ছুটিতে দেশে আছেন এবং যাদের তাওয়াক্কালনা অ্যাপে ইমিউন প্রদর্শন করছে তাদের ক্ষেত্রে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিন প্রয়োজন হবে না।

তবে, পিসিআর নেগেটিভ সার্টিফিকেট লাগবে বলে জানায় দূতাবাস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।