shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

স্পেনের ইআরসি দলে ৮ বাংলাদেশি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৮ জুলাই ২০২১, ১৪:৩৩

স্পেনের ইআরসি দলে ৮ বাংলাদেশি

স্পেনের বার্সেলোনায় মূলধারার রাজনৈতিক দল এসকেররা রিপাবলিকান দে কাতালোনিয়া- ইআরসি সংগঠনে যোগদান করেছেন ৮ প্রবাসী বাংলাদেশি। গত শুক্রবার ইআরসি'র প্রধান কার্যালয়ে সদস্য ফরম জমা দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে ‌দলটিতে যোগদান করেন। এ সময় ইআরসি দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্পেনের মূলধারার রাজনৈতিক দল ইআরসি দীর্ঘদিন ধরে কাতালোনিয়ায় স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে নানা ইস্যু নিয়ে সম্পৃক্ত রয়েছে। অভিবাসীদের দাবি আদায়েও ভূমিকা রাখছে দলটি।

প্রবাসী বাংলাদেশিদের ইআরসি-তে সম্পৃক্ত করতে দলের বাংলাদেশ সমন্বয়কারী পদও প্রদান করেছে সালেহ আহমেদ নামে এক বাংলাদেশিকে।

গত ১৬ জুলাই ইআরসি দলে যোগদানকারী প্রবাসী বাংলাদেশিরা হলেন আফাজ জনি, আব্দুল বাসিত কয়সর, মিরন নাজমুল, লোকমান হোসেন, ফয়জুল রানা, জাফার হোসেন, এলাইছ মিয়া ও লায়েবুর রহমান।

এ সময় ইআরসি দলের অন্যতম শীর্ষ নেতা ও সাংসদ রবের্তো মাসি ও ইমিগ্রেশন সভাপতি নুরিয়া ক্যাম্পস দলে যোগ দেওয়া বাংলাদেশিদের স্বাগত ও ফুলেল শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, স্পেনের মূলধারার রাজনৈতিক কোনো সংগঠনে একসঙ্গে এ প্রথম সর্বোচ্চ সংখ্যক প্রবাসী বাংলাদেশি যোগদান করলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।