স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৯ জুলাই ২০২১, ০১:৪৪
নিউইয়র্কে কর্মরত বাংলাদেশি পুলিশ অফিসারদের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি (জয়েন কমিশনার ডিটেকটিভ ব্রাঞ্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশ মো. হারুনুর রশিদ।
গত ১০ জুলাই নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশন (বাপা) এর বনভোজনে অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় হারুনুর রশিদ এ আমন্ত্রণ জানান।
এ সময় বাপার প্রেসিডেন্ট কারাম চৌধুরী অতিরিক্ত ডিআইজি হারুনুর রশিদের আমন্ত্রণ গ্রহণ করে ধন্যবাদ জানান। বনভোজনে সংগঠনের সদস্য ছাড়া কাজী আনোয়ার হোসেন ফাউণ্ডেশনের সাধারণ সম্পাদক অপু কাজী, বাংলাদেশি গার্মেন্টস ইম্পোর্টার এসোসিয়েশন অফ নর্থ আমেরিকার প্রেসিডেন্ট মুহাম্মদ আব্দুল কাদের ভূঁইয়া (শিশির), কুইন্স সিভিল কোর্টের জর্জ হিসেবে নির্বাচিত সোমা সাইদ ও মূলধারার রাজনীতিক মিজানুর চৌধুরী উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com