স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৯ জুলাই ২০২১, ০২:০৮
কর্মব্যস্ত যান্ত্রিক নগরীর গৎবাঁধা জীবনে বন্ধুবান্ধব নিয়ে একটু প্রশান্তির পরশ পেতে বার্ষিক বনভোজনের আয়োজন করেছে ফেনী সমিতি প্যারিস।
প্যারিসের গার্দু নর্দ থেকে সকাল ৮টায় তিনটি বাসযোগে গন্তব্যে যায় বনভোজন টিম। যাত্রাপথে ভ্রমণের ক্লান্তি ভুলতে বাসের ভেতরে স্পিকারে গান, কৌতুক ও মজার গল্পে মেতে থাকেন প্রবাসীরা। সৈকতে পৌঁছে অতিথিরা হরেক পদের মুখরোচক ঐতিহ্যবাহী বাঙালি খাবার দিয়ে দুপুরের খাওয়া শেষ করেন।
এরপর সবাই দল বেঁধে সমুদ্র স্নান করে, সাঁতার কাটে ও বেলাভূমিতে নানা খেলাধুলার মেতে ওঠে। বনভোজনে আগত পরিবারগুলো ছেলেমেয়ে ও বন্ধু বান্ধবদের নিয়ে বসে পড়েন খোশগল্প আর আনন্দ আড্ডায়।
সৈকতে সংগঠনের সভাপতি কুতুব উদ্দিন জিকোর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল মামুন ও সিনিয়র যুগ্ম সম্পাদক রেজাউল করিম মাসুদের যৌথ পরিচালনায় অতিথিদের জন্য নানা রকম খেলাধুলা, মহিলাদের বালিশ বদল, গান, কবিতা, কৌতুক আয়োজন শেষে সেরাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সহ-সভাপতি মাঈনুদ্দিন খোকন, নাছির মজনু, খান মনির, শাহেদ শরীফ টিপু, আইয়ুব খায়ের, গোলাম মোস্তফা জসিম, সহ-সাধারণ সম্পাদক মন্জুরুল হক কামরান, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন নাসির, প্রচার সম্পাদক সাফায়েত জামিল, ওসমান গণি, জিয়াউল হক জিয়া, আবু তালেব পাটোয়ারী বাবু, জাফরউল্যাহ সবুজ, জনি মোহাম্মদ, তানভীর হোসেন ডালিম, রবিউল হক সুজন, গোলাম সরওয়ার জাহিদ, সাংবাদিক মোসাদ্দেক হোসেন সাইফুল প্রমুখ।
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সন্ধ্যা ঘনিয়ে এলে প্যারিসের পানে ছুটে ছলে পিকনিকের বহর। নগরীতে ফিরে ব্যাপক আনন্দ আর সুখস্মৃতি নিয়ে নিজ নিজ ঘরে ফিরে যান প্রবাসীরা।
আইমান জিএসএমের সৌজন্যে অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিল প্যারিস-ঢাকা-প্যারিস বিমান টিকিটসহ ও নানান বাহারি পুরস্কার।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com