shopner bd
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
×

ইতালিতে বাঙালিদের মিলন মেলা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৮ জুলাই ২০২১, ১২:৫৮

ইতালিতে বাঙালিদের মিলন মেলা

ইতালিতে করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। ইতিমধ্যে তুলে নেওয়া হয়েছে বিধিনিষেধ। আর খোলা আকাশের নিচে প্রাণ ভরে শ্বাস নিতে পারছেন দেশটির বাসিন্দারা। বিধিনিষেধ না থাকায় দীর্ঘদিন পর ইতালির ভেসেন্সা অঞ্চলের বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা একসাথে মিলিত হন। ১৭ জুলাই দিনব্যাপী স্থানীয় খোলা মাঠে প্রবাসীদের এই মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী এই অনুষ্ঠানে ভেসেন্সা অঞ্চলে বসবাসরত সকল প্রবাসী বাঙালিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে নারী ও শিশুরা নাচ, গান, কবিতা আবৃত্তি করেন। অনুষ্ঠানে গ্রিল পার্টিসহ নানা রকম মুখরোচক খাবার পরিবেশন করা হয়।

প্রবাসীদের এই মিলন মেলা যেন ভিন্ন দেশে এক খণ্ড বাংলাদেশও। তারা বলেন, আমাদের এই আয়োজন মূলত এই এলাকায় বসবাসরত সকল বাঙ্গালীকে আরও বেশি ঐক্যবদ্ধ করা। আমরা যেন সব সময় একে অপরের কাছাকাছি পাশাপাশি থাকতে পারি। অনেকদিন পর এমন মিলনমেলার আয়োজন করতে পেরে স্বস্তি বোধ করছেন তারা।

প্রবাসীরা বলছিলেন, মহামারি করোনায় ইতালিতে অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। দীর্ঘদিন লকডাউন থাকায় দেশটি ভূতুড়ে নগরীতে পরিণত হয়েছিল। এই ভাইরাসের আক্রমণে অনেক বাংলাদেশি মারাও গেছে। তবে দেশটির পরিস্থিতি এখন স্বাভাবিক হচ্ছে, প্রাণ ফিরেছে ইতালিতে। জন্মভূমি বাংলাদেশসহ ও সারা বিশ্বে করোনা পরিস্থিতি যে স্বাভাবিক হয় মহান আল্লাহর কাছে সেই প্রার্থনা করেন।

প্রাণে প্রাণ মেলানোর এই মিলন মেলা আয়োজনে উদ্যোক্তা হিসেবে ছিলেন, ফেরদৌস আরা, লায়লা আক্তার রুমি। অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন, নুসরাত জাহান এ্যানি, আয়েশা আক্তার, আফ্রিন সুলতান সুখি, নাসরিন আক্তার, জ্যোতি প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।