shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

দেশের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান ফ্রান্সের বৃহত্তর কুমিল্লা জনকল্যাণ সমিতির

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩০ জুলাই ২০২১, ১২:৫৫

ফ্রান্স

দেশের করোনা সংকটে অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে ফ্রান্সের বৃহত্তর কুমিল্লা জনকল্যাণ সমিতি। বাংলাদেশে দীর্ঘদিন থেকে করোনার সংকট চলমান থাকায় সবচেয়ে বেশি আর্থিক সংকটে পড়েছেন দেশের অসহায় দুস্থ মানুষ। সংকটাপন্ন এসব অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য সব প্রবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্সের বৃহত্তর কুমিল্লা জনকল্যাণ সমিতি।

সোমবার রাজধানী প্যারিসে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ আহ্বান জানায়। এ লক্ষ্যে তারা একটি তহবিলও ইতোমধ্যে গঠন করেছে। প্রতি বছর বৃহত্তর কুমিল্লা জনকল্যাণ সমিতির পক্ষ থেকে বার্ষিক বনভোজনের জন্য যে অর্থ ব্যয় করা হতো তা বাতিল করে সেই অর্থ এবার দেয়া হচ্ছে করোনায় আর্থিক সংকটাপন্ন বৃহত্তর কুমিল্লার বিভিন্ন অঞ্চলের অসহায় দুস্থ মানুষের জন্য।

সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, তাদের অনুসরণ করে ফ্রান্স তথা বিশ্বের অন্যান্য দেশের বাংলাদেশি সামাজিক সংগঠনগুলো দেশের অসহায় ও দুস্থ মানুষের পাশে এসে এভাবে দাঁড়ালে তারা অনেক উপকৃত হবে। এ সময় তারা বাংলাদেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগসহ অন্যান্য বিপদ-আপদে প্রবাসীরা সবসময় দেশের পাশে এগিয়ে আসার বিষয়টিও তুলে ধরেন।

এতে উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি শাহীন আরমান চৌধুরী, সাধারণ সম্পাদক আমিন খান হাজারী, প্রধান উপদেষ্টা সৈয়দ ফয়সাল ইকবাল হাশমী, প্রধান সমন্বয়ক প্রতিষ্ঠাকালীন সভাপতি আবু মোর্শেদ পাটোয়ারী, প্রধান পৃষ্ঠপোষক সাত্তার আলী সুমন (শাহ আলম), অর্থনৈতিক উপদেষ্টা আশিক উল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী ভুট্টো, উপদেষ্টা গোলাম রউফ মিয়া, সিনিয়র সদস্য নজরুল ইসলাম চৌধুরী, উপদেষ্টা মনিরুল ইসলাম, সহ-সভাপতি শহীদুল্লাহ্ খান বাদল, সহ-সভাপতি মানিক মজুমদার, সিনিয়র সদস্য কুমিল্লা জেলা সমিতির সাধারণ সম্পাদক নাসির আহমেদ, সহ-সভাপতি দুলাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান পারভেজ, সাংগঠনিক সম্পাদক হাবিব আহমেদ বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী তুহিন রেজা, দপ্তর সম্পাদক মাহমুদ হাসান জয় প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।