shopner bd
শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

আবুধাবি প্রবেশে নতুন নিয়ম

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৩ আগস্ট ২০২১, ১৭:৩৭

আবুধাবি প্রবেশে নতুন নিয়ম

এয়ারলাইন্সগুলোকে গত ৫ আগস্ট থেকে আবার ট্রানজিট যাত্রী পরিবহনের অনুমতি দেয় সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। কিন্তু শুধু দুবাই হয়ে প্রবাসীরা ইউরোপ ও আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন গন্তব্যে যাওয়ার সুযোগ পেলেও আবুধাবি হয়ে ট্রানজিটের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে।

এ বিষয়ে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান আজ শুক্রবার গণমাধ্যমকে বলেন, আবুধাবিতে প্রবেশে যাত্রীদের যাত্রার তিন থেকে চার ঘণ্টা আগের পিসিআর নেগেটিভ সনদ নেওয়ার শর্ত যুক্ত করেছে আবুধাবি কর্তৃপক্ষ। তবে এ শর্ত পূরণ করলেই যে বাংলাদেশিরা সরাসরি আবুধাবি হয়ে ট্রানজিট করতে পারবেন সেই বিষয়টি স্পষ্ট নয়। এ ব্যাপারে এয়ারলাইন্সগুলোকে সুনিদির্ষ্ট তথ্য দিতে বলা হয়েছে।

সম্প্রতি ভারত, পাকিস্তানসহ কয়েকটি দেশে যাত্রীদের বিমানে চড়ার চার ঘণ্টা আগে পিসিআর নেগেটিভ সনদ নিয়ে সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে। যদিও সরাসরি বাংলাদেশি যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি দেশটি। বাংলাদেশের কোনো বিমানবন্দরে নেই র‌্যাপিড পিসিআর টেস্টের ব্যবস্থা। এ টেস্টের জন্য প্রয়োজনীয় জায়গারও অভাব রয়েছে শাহজালাল (রাহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে। ফলে যাত্রার কয়েক ঘণ্টা আগে করোনা টেস্টের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশিরা। ইতোমধ্যে ইউএইর চাহিদার বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরকে জানিয়েছে সিভিল এভিয়েশন।

ইউএই সরকার বাংলাদেশিদের প্রবেশ বন্ধ রাখায় বিপাকে পড়েছেন ছুটিতে দেশে আসা প্রবাসীকর্মীরা। ভ্রমণ বা ভিজিট ভিসায় সে দেশে গিয়ে চাকরি প্রত্যাশীরাও নিষেধাজ্ঞা প্রত্যাহারের অপেক্ষায় দিন গুণছেন।

উল্লেখ্য, আগে যাত্রার ৭২ ঘণ্টা আগের পিসিআর টেস্টের করোনা নেগেটিভ সনদই যথেষ্ট ছিল। নতুন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়ানোয় সংক্রমন রোধে অধিকতর সতকর্তামূলক ব্যবস্থা গ্রহণ করছে সংযুক্ত আরব আমিরাতসহ অনেক দেশ। বাংলাদেশে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় চলতি বছরের এপ্রিলের শুরুতে বাংলাদেশ থেকে সরাসরি যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।