shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে শোক বইতে মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স্বাক্ষর

  মো: এমরান হোসেন তালুকদার, মালদ্বীপ ১৩ আগস্ট ২০২১, ১৯:০০

মো: এমরান হোসেন তালুকদার, মালদ্বীপ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনে একটি শোক বই স্বাক্ষরের জন্য খোলা হয়। গত ১০ থেকে ১২ আগস্ট দুই দিন ব্যাপি পর্যন্ত শোক বই স্বাক্ষরের জন্য উন্মুক্ত ছিল। মালদ্বীপের পররাষ্ট্র বিষয়ক মাননীয় প্রতিমন্ত্রী, পররাষ্ট্র সচিবসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগন হাইকমিশনে উপস্থিত হয়ে উক্ত শোক বই স্বাক্ষর করেন।

মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর যুগান্তকারী নেতৃত্বের প্রশংসা করে তার প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন। উতল্লেখ্য মালদ্বীপে নিযুক্ত ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, জাপান, আরব আমিরাত এবং যুক্তরাজ্যের রাষ্ট্রদূতগন উল্লেখিত দিনসমূহের বিভিন্ন সময়ে শোক বইতে স্বাক্ষরকরেন এবং হাই কমিশনে নির্মিত ‘বঙ্গবন্ধু কর্ণার’ পরিদর্শনকরেন।

এছাড়া মালদ্বীপে নিযুক্ত আন্তর্জাতিক সংস্থা সমূহের প্রধানগন এবং মালদ্বীপে বসবাসরত গণ্যমান্যপ্রবাসী বাক্তিবর্গ উক্ত শোক বইতে স্বাক্ষরেরআমন্ত্রণ গ্রহন করেন। তারা সকলেই শোক বই স্বাক্ষর করতঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুররহমানের প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করেন। বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে এ বছর বিশেষ ভাবে আয়োজিত উক্ত শোক বই স্বাক্ষর এবং ‘বঙ্গবন্ধু কর্ণার’ পরিদর্শন কর্মসূচি আমন্ত্রিত সকলদেশি-বিদেশি ব্যক্তিবর্গ কর্তৃক প্রশংসিত হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।