স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৭ আগস্ট ২০২১, ১৮:০৭
“শোক থেকে শক্তি, শোক থেকে জাগরণ” এই শ্লোগানকে ধারণ করে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ভারত শাখার উদ্যোগে ১৫ই আগস্ট, জাতীয় শোক দিবস ২০২১ পালিত হয়েছে।
গতকাল রোববার বিকেল ৬টায় ভারতের পাঞ্জাব প্রদেশে অবস্থিত চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি স্থানীয় রেস্তোরাঁয় বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ভারত শাখার কর্মীবৃন্দের উপস্থিতিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছাসহ সকল শহীদের আত্মার শান্তি কামনা করে এক দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনাসভা পরিচালিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ভারত শাখার সমন্বয়ক রুবেল। অন্যান্য নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন শাকিল আহমেদ, পংকজ সূত্রধর, শুভ্র প্রসূন পাল, শাকিল আহমেদ, হাসান খান, ধ্রুব সরদার, নাজিমুদ্দিন ও সঞ্জয় কুমার ধরসহ প্রমুখ।
এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ভারতের বিভিন্ন প্রদেশে অবস্থানরত যুবলীগ, ভারত শাখার নেতা-কর্মীদের নিয়ে রাত ১০টার দেক এক জুম মিটিং অনুষ্ঠিত হয়। সভায় সকলে কাধে কাধ মিলিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মঈনুল হোসেন খান নিখিল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরওয়ার হোসেন ও উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সফেদ আশফাক তুহিনের নেতৃত্বে ভারতে বাংলাদেশ আওয়ামী যুবলীগকে সুসংগঠিত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যাক্ত করেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com