shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

২০২০-২১ অর্থবছরে বাংলাদেশে মৃতদেহ প্রেরণে ব্যয় নয় কোটি টাকা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২০ আগস্ট ২০২১, ০০:২৪

২০২০-২১ অর্থবছরে বাংলাদেশে মৃতদেহ প্রেরণে ব্যয় নয় কোটি টাকা

প্রতি বছর প্রবাসে উল্লেখযোগ্য সংখ্যক কর্মী মৃত্যুবরণ করেন। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক এ সকল কর্মীর মৃতদেহ দেশে আনয়ন এবং তাঁদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়। কিছু কিছু ক্ষেত্রে মৃতের পরিবারের মতামত সাপেক্ষে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড মৃতদেহ স্থানীয়ভাবে দাফনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে।

২০২০-২১ অর্থবছরে সৌদি আরব থেকে ৩৯৮ টি মৃতদেহ প্রেরিত হয়েছে। এর মধ্যে ৩৯১ টি মৃতদেহ কনস্যুলেটের প্রচেষ্টায় স্ব স্ব নিয়োগকারির অর্থায়নে প্রেরিত হয়েছে।

প্রতিটি মৃতদেহ প্রেরণে ব্যয় ধরা হয়েছে প্রায় ২,২৫,০০০/= (দুই লক্ষ পঁচিশ হাজার) টাকা। সেই হিসেবে গত ২০২০-২১ অর্থবছরে ৩৯১ টি মৃতদেহ নিয়োগকারির অর্থায়নে বাংলাদেশে প্রেরিত হওয়ায় প্রায় ৯,০০,০০,০০০/= (নয় কোটি) টাকা ব্যয় হয়েছে। তবে বিগত অর্থবছরের বাজেটের চেয়ে ২০২০-২১ অর্থবছরে ধারণাগত সাশ্রয় হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা।

তিনি বলেছেন, জেদ্দাস্থ কনস্যুলেটের সকলের সমন্বিত প্রচেষ্টায় এরুপ অর্জন সম্ভব হয়েছে। দেশের স্বার্থ সংরক্ষণে এরুপ সম্মিলিত ও সমন্বিত পদক্ষেপ অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।