স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২১ আগস্ট ২০২১, ২০:৫১
মালয়েশিয়ার নবম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেশটির বৃহত্তম রাজনৈতিক দল ইউএমএনও (ইউনাইটেড মালয়েজ ন্যাশনাল অর্গানাইজেশন) নেতা ইসমাইল সাবরি ইয়াকোব।
শনিবার (২১ আগস্ট) দেশটির রাজা নতুন প্রধানমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান।
গত সোমবার (১৬ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন রাজার কাছে পদত্যাগপত্র পেশ করার পর তার স্থলাভিষিক্ত হলেন ইসমাইল সাবরি।
ইসমাইল সাবরি ইয়াকোব ছিলেন সাবেক সরকারের উপ-প্রধানমন্ত্রী। ২০০৮ সালে তিনি আবদুল্লাহ আহমদ বাদাবীর অধীনে যুব ও ক্রীড়া মন্ত্রী নিযুক্ত হন এবং এক বছর পরে নাজিব রাজাকের অধীনে তাকে অভ্যন্তরীণ বাণিজ্য, সমবায় এবং ভোগবাদ মন্ত্রী করা হয়।
২০১৫ সালে গ্রামীণ ও আঞ্চলিক উন্নয়ন মন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার আগে ২০১৩ সালে তাকে কৃষি ও কৃষিভিত্তিক শিল্পমন্ত্রী করা হয়েছিল। চলতি সপ্তাহে মুহিদ্দিন ইয়াসিনের সরকার ভেঙে পড়ে। তারপর থেকেই নতুন প্রধানমন্ত্রী হিসেবে ইসমাইল সাবরির নাম শোনা যাচ্ছিল।
২০২০ সালে মালয়েশিয়ার পার্লামেন্ট দেওয়ান রাকাইয়েতের সদস্যদের ভোটে জিতে প্রধানমন্ত্রীর পদে আসীন হয়েছিলেন মালয়েশিয়ার রাজনৈতিক দল মালয়েশিয়ান ইউনাইটেড ইনডিজেনাস পার্টির (এমইউআইপি) নেতা মুহিদ্দিন ইয়াসিন। রাজনৈতিক অস্থিরতার মধ্যে মাত্র ১৭ মাস ক্ষমতায় থেকে পদ ছাড়তে হয় তাকে।
মুহিদ্দিনের ইয়াসিনের জায়গায় নতুন প্রধানমন্ত্রী হিসাবে ইসমাইল সাবরির প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার মাধ্যমে তিন বছর পর আবারও মালয়েশিয়ার শাসন ক্ষমতায়ে এলো ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও) পার্টি।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com