shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

আমিরাতে স্বাস্থ্যবিধি না মানলে সাড়ে ৫ হাজার ডলার জরিমানা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ আগস্ট ২০২১, ১৫:২৮

আমিরাতে স্বাস্থ্যবিধি না মানলে সাড়ে ৫ হাজার ডলার জরিমানা

করোনার (কোভিড-১৯) বিস্তার ঠেকাতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে এখন থেকে স্বাস্থ্যবিধি না মানলে সাড়ে ৫ হাজার ডলার জরিমানা গুণতে হবে। মিথ্যা তথ্য দিয়ে কোয়ারান্টইনে না থাকা এবং স্বাস্থ্যবিধি না মানলে ওই অর্থদণ্ডে দণ্ডিত করা হবে। এ ছাড়া জেনেশুনে কোনো বিদেশি করোনাভাইরাস নিয়ে আমিরাতে এলে তাকেও এ অর্থদণ্ড দিতে হবে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে বলে সৌদি গ্যাজেটের খবরে বলা হয়েছে।   

করোনায় আক্রান্ত কেউ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া বাইরে বের হলে এ ভাইরাস ছড়ানোর অভিযোগে তার জরিমানার অঙ্ক দ্বিগুণ করা হবে। এক ফ্ল্যাটে গাদাগাদি করে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাসকারীদেরও শাস্তির আওতায় আনা হবে। এ ছাড়া ভুয়া খবর, তথ্য বা করোনাভাইরাস সংক্রান্ত গুজব ছড়ালেও শাস্তি বা জরিমানা রাখা হয়েছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।