shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

আমিরাতে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদতবার্ষিকী পালিত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ আগস্ট ২০২১, ১৬:০৮

আমিরাতে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদতবার্ষিকী পালিত

বঙ্গবন্ধু পরিষদ শারজাহ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহিদদের স্মরণে সংযুক্ত আরব আমিরাতে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার রাত ৮টায় শারজাহ এশিয়ান প্যালেস কহিনূর হলে সংগঠনের সভাপতি শাহ মোহাম্মদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দুবাই কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর মো. কামরুল হাসান, বঙ্গবন্ধু পরিষদ শারজাহ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ মোহাম্মদ আবু তাহের এবং বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটির সম্মানিত প্রধান উপদেষ্টা, কমিউনিটির জনপ্রিয় মুখ আইয়ুব আলী বাবুল। 

সংগঠনের সাধারণ সম্পাদক মো. এরশাদ আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন খোকন।

আরও বক্তব্য রাখেন- আলহাজ আহমেদ ছগির, আজম খান, সালাউদ্দীন হেলাল, হাজী সেলিম, কাজী মো. আলী, নাছির উদ্দিন কাউছার, এসএম শফিকুল ইসলাম, মো. সাইফুদ্দিন,  আমসারুল হক আনসার, কাজী মো. ফিরোজ উদ্দীন, জিএম জায়গীরদার, মো. ফখর, মো. আমিন, মো. নাসির উদ্দীন, ইঞ্জিনিয়ার এনাম, মঞ্জুর কাদের মুন্না, নজরুল ইসলাম মজুমদার, মো. আব্দুল কাদের, কার্তিক মজুমদার, শহীদুল বাবর, মো. অহিদ, ছৈয়দ নুর, মো. মামুন, মো. সেলিম, তৌহিদুল ইসলাম জিলানী, মাহমুদ চৌধুরী, রেজাউল করিম রুবেল প্রমুখ।

সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ ইলিয়াস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।