স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৪ আগস্ট ২০২১, ১৭:৫১
ফ্রান্সে বরিশাল বিভাগীয় কমিউনিটির উদ্যোগে পারিবারিক মিলনমেলা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। প্যারিসের লা করনভ পার্কে রোববার দিনব্যাপী এই আয়োজনের মধ্যে ছিল স্মৃতিচারণমূলক কথামালা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফল ড্র ও নারীদের বালিশ বদল খেলা। করোনা মহামারি কারণে দীর্ঘ বিরতির পর বরিশাল প্রবাসীরা মিলিত হয় একে অপরের সঙ্গে। ফ্রান্সে বসবাসরত বরিশালবাসী ছাড়াও কমিউনিটির বিভিন্ন স্তরের নেতা ও বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি এতে উপস্থিত ছিলেন।
পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ওবায়দুল ইসলাম রিয়াদ, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, উপদেষ্টা এনামুল হক খান স্বপন, সংগঠনের সাবেক সভাপতি মোতালেব খান, সাবেক প্রধান উপদেষ্ঠা নাসির উদ্দিন, সংগঠনের উপদেষ্ঠা আবদুল জলিল শরীফ, শফিকুল ইসলাম শফিক, আফজাল হোসেন, একে রায় অশেষ, হাবিবুর রহমান, সহ-সভপতি রিকন দেওয়ান মনা, কামাল শিকদার, খলিলুর রহমান, আনোয়ার হোসেন, জাকির খান, যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিক খান, মির্জা রাহাত, শফিকুল ইসলাম শামীম, সাংগঠনিক সম্পাদক সালাম আবেদীন, কোষাধ্যক্ষ মোস্তফা কামাল।
এছাড়া উপস্থিত ছিলেন মারুফ ফয়সাল, তপু খান, মহিউদ্দিন খান, ওয়াদুদ, নজরুল আলম, ইকবাল, আব্দুল হাকিম, সহিদুল ইসলাম, সৈকত মৃধা, হোসাইন মনির, মাহফুজুর রহমান মিল্টন, আবদুস সালাম কোররানী, আসলাম মল্লিক, ইমরান শিকদার, জাহিদুল ইসলাম সুমন, আল-আমিন, মাসুম মল্লিক, আরিফুর রহমান মিলন, ইশরাত জাহান লুচি, জয়া, জেরিন খান নুপুরসহ আরও অনেকে।
এ সময় আয়োজকরা বলেন, প্রবাসে এ ধরনের আয়োজন যান্ত্রিকতাময় প্রবাস জীবনে একটু হলেও স্বস্তির নিঃশ্বাস দেয়। পাশাপাশি কমিউনিটির মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্ঠি করে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com