সৌদি আরব প্রতিনিধি ২৫ আগস্ট ২০২১, ২৩:৫২
সৌদি আরব গামী বাংলাদেশী নারী গৃহকর্মীদের অনুকূলে প্রয়োজনীয় আইনগত সহায়তা প্রদানের লক্ষ্যে আজ (২৫ আগস্ট) বুধবার জেদ্দাস্থ সৌদি রিক্রুটিং এজেন্সি সেহাম কাতিন আল কাথামি (Seham Qatin Al Qathami) নিয়োগ অফিসের সাথে আইন বিষয়ক সংশ্লিষ্ট কর্মকর্তা মিসেস মেরি রোজ সান্তোস (Ms. Mary Rose Santos) এর সাথে সৌদি আরব জেদ্দাস্থ কাউন্সিলর (শ্রম) দপ্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উক্ত এজেন্সির মাধ্যমে বাংলাদেশ হতে আগত নারী গৃহকর্মীদের অনুকূলে সম্ভাব্য আইনগত সহায়তা প্রদান কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সচিব (শ্রম) মোঃ আরিফুজ্জামান, অনুবাদক কাম আইন সহকারী মোহাম্মদ আযীয ফুরকান প্রমূখ।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com