shopner bd
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
×

কুয়েতে অবৈধ অভিবাসীরাও টিকা পাচ্ছেন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৬ আগস্ট ২০২১, ১৬:০৭

কুয়েতে অবৈধ অভিবাসীরাও টিকা পাচ্ছেন

কুয়েতে দ্রুতগতিতে চলছে টিকাদান কার্যক্রম। কর্মসূচির অংশ হিসেবে এবার বিভিন্ন দেশের আকামাহীন অবৈধ অভিবাসীদের টিকা প্রদান শুরু করেছে। যেসব প্রবাসীদের কাছে পুরাতন সিভিল আইডি অথবা পাসপোর্ট কপি রয়েছে তাদের টিকা প্রদান করা হচ্ছে।

স্থানীয়সহ বিভিন্ন দেশের অভিবাসী মিলে প্রায় ৭০% লোককে টিকা প্রদান করা হয়েছে। করোনা সক্রামণ কমে যাওয়া কয়েটি হাসপাতালের করোনা ইউনিটি বন্ধ করে দেওয়া হয়েছে। পূর্বের মতো ধীরে ধীরে ব্যবসায় বাণিজ্যসহ অফিস আদালতে বেড়েছে জনবল। দেশটির মন্ত্রিপরিষদের অনুমোদনের পর বুধবার ২৪ আগস্ট কুয়েত সিভিল এভিয়েশন বাংলাদেশ, ভারত, পাকিস্থান, নেপাল, মিসর ও শ্রীলংকার সঙ্গে পুনরায় সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে বিজ্ঞপ্তি প্রকাশ করে।

ছুটিতে গিয়ে কুয়েতের বাইরে আটকে থাকা প্রবাসীরা কুয়েত সরকার অনুমোদিত টিকাগ্রহণ করার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে দেশটি প্রবেশের সুযোগ পাবেন। যাত্রীদের অতিরিক্ত চাহিদা থাকায় একটি পরিকল্পনার মাধ্যমে কুয়েত বিমানবন্দরে আগত যাত্রীদের সংখ্যা বাড়াতে মন্ত্রিপরিষদকে অনুরোধ জানায় সিভিল এভিয়েশন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।