স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৭ আগস্ট ২০২১, ০০:১৭
বুধবার (২৫ আগস্ট) জেদ্দাস্থ সাফারি কোম্পানি লিমিটেডের আবাসনের অবস্থানরত বাংলাদেশী শ্রমিকদের অনুকূলে জেদ্দা কনস্যুলেট এর উদ্যোগেও বিডি ডক্টর জেদ্দার সহায়তা ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
শ্রম কর্মীদের ব্লাড প্রেসার, সুগারের মাত্রা ইত্যাদি পরীক্ষা করা হয়। কয়েকজনকে বিনা পয়সায় কিছু ঔষধ প্রদান করা হয়। তাদের খাদ্যাভ্যাস পরিবর্তন নিয়মিত শরীর চর্চা করা পরামর্শ প্রদান করেন ডাক্তার।
বিডি ডক্টর জেদ্দার ডাক্তার এনাম খান এই চিকিৎসা সেবা প্রদান করেন। জেদ্দা আল সাফারি কোম্পানির শ্রমিকেরা এই স্বাস্থ্য সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com