স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৭ আগস্ট ২০২১, ১৬:০৭
১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস ও ২১শে আগষ্টের নৃশংস গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে গতরাতে বাথাস্থ রামাদা হোটেলে এক দোয়া ও আলোচনা সভার আয়োজন করে ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদ-আওয়ামী লীগ, রিয়াদ মহানগর আওয়ামী যুবলীগ, রিয়াদ মহানগর শ্রমিকলীগ ও রিয়াদ জেলা স্বেচ্ছাসেবক লীগ।
ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদ আওয়ামী লীগের সভাপতি প্রফেসর ডঃ রেজাউল করিম মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন ফ্রেন্ডস অব বাংলাদেশ-রিয়াদ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, মনোহরগন্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ফ্রেন্ডস অব বাংলাদেশের সহ-সভাপতি, বিশিষ্ট শিল্পপতি জনাব আলী আকবর, রিয়াদ ফ্রেন্ডস অব বাংলাদেশের সহ-সভাপতি, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি জনাব আব্দুর রহমান চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক খাদেমুল ইসলাম, ফ্রেন্ডস অব বাংলাদেশের সহ-সভাপতি মণ্ডলীর সদস্য জনাব ইছা উল্ল্যাহ্, জনাব কাজী ওয়ায়েস, জনাব শেখ সফিকুল ইসলাম, জনাব নন্দলাল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ও সৌদি আরবস্থ সাংবাদিক ফোরামের সভাপতি জনাব আবুল বশির, দপ্তর সম্পাদক জনাব আব্দুল মান্নান মাদবর, সাংগঠনিক সম্পাদক জনাব শহিদ মুন্সি ও মোক্তাদির হোসেন, উপ প্রচার সম্পাদক সাইফুল হিরো এবং অর্থ বিষয়ক সম্পাদক জনাব মনির হোসেন।

উপস্থিত ছিলেন, বিশেষ বক্তা হিসাবে রিয়াদ মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি জনাব শওকত ওসমান চৌধুরী, সাধারণ সম্পাদক জনাব আরকান শরীফ, মহানগর জাতীয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব আবুল কালাম মুন্সি, সাধারণ সম্পাদক জনাব ফারুক খাঁন, সৌদিআরব প্রবাসী নোয়াখালী আওয়ামী লীগের সদস্য সচিব জনাব ওমর ফারুক দিদার, মোসলেহ উদ্দিন মানিক, নজরুল বাবু ও রিয়াদ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন এম শাহ্দাৎ হোছাইন পাটোয়ারী, নাসিম শাখা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন, সৌদি আরবস্থ ছাত্রলীগের ইফতেখার হোসেন তন্ময়সহ অসংখ্য নেতাকর্মী।
বক্তারা ১৫ই আগস্টের পিছনের কুশীলবদের মরনোত্তর বিচার দাবীসহ, ১৫ ও ২১ শে আগস্টের খুনিরা যারা ঐ ঘটনা ঘটিয়ে এখনো প্রবাসে পালিয়ে আছে তাদের দেশে নিয়ে ফাঁসি কার্যকর করা হোক এবং তারেক জিয়া বিদেশে বসে দেশের ষড়যন্ত্র করছে তাকেও দেশে নিয়ে বিচার করা হোক।
বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলী আকবর বলেন, প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন ঢাকার আশপাশে প্রবাসীদের জন্য একটা ডিজিটাল সিটি আবাসন এর ব্যবস্থা করা হোক। সেখানে শুধু প্রবাসীরা প্লট ক্রয় করতে পারবে।
সবশেষে দোয়া পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি কাজি ওয়েজ। সঞ্চালনায় ছিলেন ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদ আওয়ামী লীগের জনাব কাজী নাজিব উল মোবারক ও শহিদুল ইসলাম মাদবর।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com