স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৭ আগস্ট ২০২১, ১৬:১৬
দক্ষিণ কোরিয়ায় নাজমুল হাসান (৩০) নামে এক বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় বুধবার তিনি মারা যান। তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।
নাজমুল হাসানের বাড়ি মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার নেত্রাবতী গ্রামে। তিনি দক্ষিণ কোরিয়ার ছাং উওন শহরের ওরিম নামক ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কর্মরত ছিলেন।
জানা যায়, বাংলাদেশ থেকে নাজমুল হাসান প্রথমে দক্ষিণ আফ্রিকা যান। পরে সেখান থেকে উন্নত জীবনের আশায় দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমান। গতকাল বুধবার রাতে ঘুমাতে যান। পরে সকালে তাকে মৃত পাওয়া যায়।
দক্ষিণ কোরিয়ার সিউলে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতেও নাজমুল হাসানের মৃত্যুর বিষয়টি জানিয়েছে। তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে ও মরদেহ বাংলাদেশে পাঠানোর চেষ্টা চলছে। প্রবাসী এই রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে শোক জানিয়েছে কোরিয়ায় অবস্থিত বাংলাদেশি সংগঠনগুলো।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com