স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৭ আগস্ট ২০২১, ১৬:৪২
আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির আয়োজনে উত্তর আমেরিকার প্রবাসীদের সবচেয়ে বড় মিলনমেলা ৩৫তম ফোবানা সম্মেলন ২০২১ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী নভেম্বরের ২৬, ২৭ ও ২৮ তারিখে। করোনার কঠিন বন্ধ্যত্ব ঘুছিয়ে এ বছর দর্শক উপস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফোবানার ৩৫তম আসর। নেয়া হয়েছে নানা কর্মসূচি। গণসংযোগ ও অর্থ সংগ্রহের জন্য শহর থেকে শহরে ছুটে যাচ্ছেন স্বাগতিক কমিটির কর্মকর্তারা।
৬ আগস্ট শুক্রবার ৩৫তম ওয়াশিংটন ফোবানার কনভেনর জিআই রাসেল ও মেম্বার সেক্রেটারি সাংবাদিক লেখক শিব্বীর রহমান চার দিনের ফোবানার ফ্লোরিডা সফর সফলতার সঙ্গে সম্পন্ন করেন। শুক্র, শনি, রবি ও সোমবার লাগাতারভাবে সাউথ ফ্লোরিডার ওয়েস্ট পাম বীচ, বোকারাটন, মায়ামীর বিভিন্ন সংগঠন, সুশীল সমাজ, কমিউনিটি নেতাদের সঙ্গে ৩৫তম ফোবানার গণসংযোগ করেন। ফ্লোরিডার ফোর্ট লডারডেলে বসবাসরত ৩৫তম ফোবানার চিফ কনসালট্যান্ট ও সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতিকুর রহমান ফোবানা নেতাদের সফর সফল করতে সমন্বয় করেন।
শনিবার সন্ধ্যায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার আয়োজনে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ এমরান, ভারপ্রাপ্ত সভাপতি এবিএম মোস্তফা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ অ্যাসোসিয়েশনের নেতারা। সভায় ৩৫তম ফোবানা সম্মেলনকে সফল করার জন্য অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন কর্মকর্তারা।
রোববার দিনব্যাপী নেতারা ঢাকা ক্লাব, বিভিন্ন ব্যাবসায়িক নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। একই দিন সন্ধ্যায় ইসির সদস্য এম রহমান জহিরের আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় স্বাগতিক কমিটির নেতারা অংশগ্রহণ করেন।
সাউথ ফ্লোরিডার ঢাকা ক্লাব ফোবানা নেতাদের সম্মানে একটি গেটটুগেদার আয়োজন করে। স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত মিটিংয়ে উপস্থিত ছিলেন- ঢাকা ক্লাবের সভাপতি মিম খান, ফাউন্ডার আনোয়ারুল হক দিপু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দাদন ভুইয়া, সেক্রেটারি নওশাদ পাবন, যুগ্ন সম্পাদক চেমন উদ্দিন, চিফ অ্যাডভাইজার রানা খান, কালচারাল সেক্রেটারি ইরিনা খান, অ্যাডভাইজার মুজিব উদ্দিন, সিনিয়র অ্যাডভাইজার মোল্লা ফজলুর রহমান, সিনিয়র অ্যাডভাইজার নান্নু আহমদ।
মতবিনিময় সভা আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ফোবানার সাবেক চেয়ারম্যান জসিম উদ্দীন, ডিউক খান, এক্সিকিউটিভ কমিটির ট্রেজারার নাহিদুল খান সাহিল, এক্সিকিউটিভ কমিটির সদস্য মাহবুবুর ভুঁইয়া, ডা. মুহাম্মদ আলী মানিক, শাকিরা আলী বাচ্চি, সাবেক ভাইস চেয়ারম্যান দিলু মাওলা, জয়েন সেক্রেটারি আরিফ আহমেদ, কো-কনভেনার মহিনউদ্দীন দুলালসহ নেতারা। সভায় প্রায় পঞ্চাশ হাজার ডলারের কমিটমেন্ট আদায় করা হয়। ফোবানা এক্সিকিউটিভ কমিটির সদস্য ডা. মুহাম্মদ আলী মানিকের স্ত্রী শাকিরা আলী বাচ্চি ৩৫তম ফোবানার আইকন স্পন্সর হিসেবে দশ হাজার ডলারের চেক প্রদান করেন।
৩৫তম ফোবানার ম্যাগাজিনের জন্য লেখা ও বিজ্ঞাপন আহবান করা হয়েছে। লেখা পাঠানোর জন্য fobana2021dc@gmail.com-এই ইমেইলে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। লেখার বিষয় ফোবানা, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, ৩৫তম ফোবানা সম্মেলন এবং জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের ৫০ বছর। লেখা সর্বোচ্চ এক পাতার হতে হবে। এছাড়াও ছোটগল্প বা কবিতা পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞাপন প্রকাশের জন্য কনভেনার জি আই রাসেল ৬৪৬-৫৩৩-১৩৫০ সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। ম্যাগাজিনে লেখার জন্য ম্যাগাজিন সাব-কমিটির কো চেয়ারপারসন জুয়েল সাদত ৪০৭-৮৩২-২৮৮২ এর সাথেও যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।
৩৫তম ফোবানার অতিথি তালিকায় আছেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এমপি, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, স্টেট মিনিস্টার শাহরিয়ার আলম, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন চেয়ারম্যান ড. শিবলী রুবায়েত উল ইসলাম, রাষ্টদূত শহিদুল ইসলাম, দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী মাহতাবুর রহমান, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নইম নিজাম, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন, অনন্যা প্রকাশনীর মনিরুল হক প্রমুখ।
৩৫তম ফোবানার হোটেল বুকিং শুরু হয়েছে। ছাড়মূল্যে ফোবানা সম্মেলনের হোটেল বুকিংয়ের জন্য ভিজিট করুন https://fobana2021dc.com/। ফোবানা দৈনন্দিন আপডেট জানবার জন্য ওয়াশিংটন ফোবানার ফেসবুক পেইজে (https://www.facebook.com/35ThFOBANADC2021) ভিজিট করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এ বছর ৩৫তম ফোবানা সম্মেলনের স্থানে একই সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়াশিংটন ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড কালচারাল এক্সপো উইটসি ২০২১। সারাবিশ্ব থেকে এই ট্রেড শোতে ব্যবসায়ীরা অংশগ্রহণ করবে এবং নিজেদের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের সুযোগ পাবে। ৩৫তম ফোবানা সম্মেলন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য কনভেনার জিআই রাসেল ৬৪৬-৫৩৩-১৩৫০ এবং শিব্বীর আহমেদ ২০২-৭০৫-৭৯০০ এর সাথে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com