স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ৩১ আগস্ট ২০২১, ১৮:১৭
বঙ্গবন্ধুর দেখানো পথে হাঁটছে বাংলাদেশ। তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা দেশের অগ্রযাত্রা অব্যাহত রেখেছেন। এ যাত্রায় প্রতিটি নাগরিকের অংশ নেওয়া উচিত। সংযুক্ত আরব আমিরাতের ফুজিরাহতে বাংলাদেশ সমিতির ফুজিরাহের জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনায় এ কথা বলেছেন আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে বঙ্গবন্ধু বিশ্বের নানা নেতাদের কাছেও এক অনন্য দৃষ্টান্ত। তাই আজও বিশ্বসভায় বাংলাদেশ অনন্য এ জায়গায়।
শুক্রবার ফুজিরাহের একটি অভিজাত হোটেলে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সমিতি আমিরাতের সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন। নাসির তালুকদারের পরিচালনায় বক্তব্য রাখেন- অনুষ্ঠান বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক তপন সরকার, সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মাসুদ পারভেজ, সাইফুর রহমান, সুজন দাস, জাকির হোসেন জসিম, জাহেদ হাসানসহ অনেকে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- আইয়ুব আলী বাবুল, কাজী মোহাম্মদ আলী, কাজী গুলশান আরা, প্রকৌশলী আশীষ বড়ুয়া, শাহ মোহাম্মদ মাকসুদ, কামরুল হাসান জুয়েলসহ অনেকে।
অনুষ্ঠানে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রদূত এবং সমিতির নেতারা। এর আগে পবিত্র কোরআন খতমে অংশ নেন স্থানীয় আলেমরা।
অনুষ্ঠানের শেষে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে জাতির পিতা এবং তার পরিবারের নিহত সবার রূহের মাগফিরাত কামনা করা হয়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com