shopner bd
সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
×

ভ্রমণ ভিসা উন্মুক্ত করল সংযুক্ত আরব আমিরাত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩১ আগস্ট ২০২১, ২১:১৩

ভ্রমণ ভিসা উন্মুক্ত করল সংযুক্ত আরব আমিরাত

করোনার সম্পূর্ণ ডোজ টিকা গ্রহণ করার শর্তে পর্যটক ভিসা উন্মুক্ত করেছে সংযুক্ত আরব আমিরাত। সোমবার থেকে শর্তসাপেক্ষে ভিসা উন্মুক্ত করেছে দেশটি।

এর আগে গত শনিবার আরব আমিরাতে ভ্রমণের বিষয়ে ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ (ICA) ও ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টারস ম্যানেজমেন্ট অথরিটি (NCEMA) যৌথ বিবৃতি দেয়।

তারা জানায়, সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণে আগ্রহী সকল যাত্রীদেরকে স্বাগতম। পর্যটকদের মধ্যে যারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত কোভিড-১৯ ভ্যাকসিনের উভয় ডোজ গ্রহণ করেছে তারা আগামী ৩০ আগস্ট থেকে আরব আমিরাতে ভ্রমণ করতে পারবেন।

বিবৃতিতে বলা হয়, যে সকল যাত্রী ভ্রমণ ভিসা নিয়ে আরব আমিরাতে অবস্থান করছেন তারা তাদের টিকা সনদ আলহসন অ্যাপে নিবন্ধন করতে পারবেন এবং তারা আরব আমিরাতে টিকা গ্রহণকারীদের মতো একই সুবিধা পাবেন।

উল্লেখ্য, বাংলাদেশের সঙ্গে আরব আমিরাতের ফ্লাইট যোগাযোগ স্বাভাবিক হওয়ার পর ভ্রমণ ভিসার সুবিধা পাবে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।