স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০২ সেপ্টেম্বর ২০২১, ১৯:০১
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ। গত সোমবার (৩০ আগস্ট) নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করেন অনুষ্ঠানে আগত অতিথিরা।
বীর মুক্তিযোদ্ধা মুকিত আবদুল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নিউইয়র্কের ডিপুটি কনসাল জেনারেল নাজমুল হাসান, জাতিসংঘ মিশনের প্রেস সেক্রেটারি নুর এলাহী মিনা, অ্যাটর্নি মঈন চৌধুরী, বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ ও কমিউনিটি বোর্ড মেম্বার মোহাম্মদ আলী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি মহিউদ্দীন আহম্মদ ও সংগঠনের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মীর আবদুল কাদির।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-তাঁর পরিবার ও জাতীয় চার নেতা, বঙ্গবীর জেনারেল ওসমানী, সব সেক্টর কমান্ডার, মুজিব বাহিনীর চারজন সেক্টর কমান্ডার মুক্তিযুদ্ধের সকল বাহিনীর সদস্যবৃন্দের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করার পর পবিত্র কোরআন তেলওয়াত করেন বীর মুক্তিযুদ্ধা নুরুল ইসলাম। এরপর দোয়া পরিচালনা করেন সংগঠনের কমান্ডার আবদুল মুকিত চৌধুরী।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম সরকার, শফিকুল ইসলাম, আবদুল আওয়াল, সৈয়দ মঈনুর রহমান, এম হাসান, আমানত উল্লাহ, মিসবাহ উদ্দীন আহমদ, এসএম রফিকুল ইসলাম, শামসুল হক, ফারুক হোসেন, আবু মো. সাব্বির রহমান, নুরুল ইসলাম (সিলেট), মো. নুরুল ইসলাম, মঈন উদ্দীন আজহার, শাহনা বেগম, মনোয়ার হোসেন ও মো. মফিদুল ইসলাম প্রমুখ।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com