shopner bd
সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
×

বাংলাদেশের বিমানবন্দরগুলোতে দ্রুত পিসিএল ল্যাব বসানোর আহ্বান

  মোহাম্মদ সেলিম, আরব আমিরাত ০২ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৮

মোহাম্মদ সেলিম, আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতির (প্রসাস) উদ্যোগে মঙ্গলবার রাতে (৩১ আগস্ট) অনলাইনের মাধ্যমে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশের তিন বিমানবন্দরে জরুরিভিত্তিতে পিসিআর ল্যাব বসিয়ে আটকেপড়া প্রবাসীদের দ্রুত আসার সুযোগ করে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান সাংবাদিকরা। 

তারা বলেন, ইতোমধ্যে আরব আমিরাতের ৭০টি দেশের ভিজিট ভিসা পুনরায় চালু করার মাধ্যমে অনেক দেশেরই ফ্লাইট চালু করে দিয়েছে। কিন্তু বাংলাদেশের বিমানবন্দরে পিসিআর ল্যাব না থাকায় হয়তোবা আরব আমিরাত বাংলাদেশ থেকে আসা যাত্রীদের ফ্লাইট চালু করেনি। তাই এ বিষয়টি সরকারের মাথায় রাখা দরকার বলে মনে করেন সাংবাদিকরা। 

অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রসাসের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার। প্রসাসের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল মান্নানের সঞ্চালনায় জুম মিটিংয়ে যুক্ত হন প্রবাসী সাংবাদিক সমিতির (প্রসাস) সাবেক সভাপতি মুহাম্মদ নূরুল আবছার তৈয়বী, প্রসাসের সাবেক সাধারণ সম্পাদক এমএ মুসা, সাংবাদিক নাসিম উদ্দিন আকাশ, মাহাবুব হাসান হৃদয়, সাংবাদিক ওবায়দুল হক মানিক, আলি রেজা, মোহাম্মদ নুরুল্লাহ খান শাহাজাহান, কবি ওবায়দুল হক, মাহাবুব সরকার, মোহাম্মদ সেলিম, এমএ তাহের ভূঁইয়া, কবি আবু মুছা, কবি মুনির উদ্দিন মান্না, কবি আবু জাফর প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।