জুয়েল সাদাত, যুক্তরাষ্ট্র ০৭ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪০
ইলিনয় ষ্টেটের শিকােগোতে বাংলাদেশের অনারারী কনসুলেটের আয়োজনে ১লা অক্টেবর অনুষ্টিত হতে যাচ্ছে গ্রান্ড রিসেপশন। অনারারী কনস্যুল মিঃ মনির চৌধুরীর উদ্যেগে আগামী ১লা অক্টোবর শিকাগোতে বাংলাদেশের জাতির জনকের জন্ম শতবার্ষিকী উদযাপন ও বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছরকে বিশ্ববাসীর নিকট উপস্থাপন করার লক্ষে গ্রান্ড রিসেপশন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বাংলাদেশের অভাবনীয় উন্নয়ন ও স্বাধীনতার পঞ্চাশ বছরকে সেলিব্রেট করার জন্য বাংলাদেশ কনস্যুলেট অব ইলিনয়েস এর গ্রান্ড রিসেপশনে বিশ্বের ১০০ টি দেশের রাষ্ট্র্রদুত, কনসাল জেনারেল সহ ২০০ ভিআইপি গেস্ট উপস্থিত থাকবেন। আগামী ১লা অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৬ টায় শিকাগোর Holiday in & Suits Chicago North Shore (Skokie) 5300 W Touhy ave Skokie IL 60078 তিন পর্বের গ্রান্ড রিসেপশন অনুষ্ঠিত হবে।
রিসেপশনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, পররাষ্ট্র্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমেন ও যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাষ্ট্র্রদুত শহিদুল ইসলাম। আরোও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে ইলিনয় রাজ্যের সিনেটর কংগ্রেসম্যান মেয়র সহ আমেরিকার মুলধারার রাজনীতিবিদরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন, শিকাগোর বাংলাদেশের কনস্যুল জেনারেল মনির চৌধুরী। বাংলাদেশের বন্ধুপ্রতিম রাষ্ট্র গুলোর রাষ্ট্রদূত ও কনসাল জেনারেল এবং ভারপ্রাপ্ত কনস্যুলেটরা উপস্থিত থাকবেন।
সন্ধ্যা ৬.৪৫ মিনিটে দেখানো হবে জাতির জনকের জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রামান্য চিত্র। ৭ টায় প্রক্লামেশন হ্যান্ডওভার।
৭.১৫ মিনিটে বক্তব্য রাখবেন চীফ গেষ্ট পররাষ্ট্র্রমন্ত্রী এ,কে আব্দুল মোমেন। রাত ৭.৩০ এ দেখানো হবে বাংলাদেশের ডেভেলপমেন্ট এর উপর আরেকটি প্রামান্য চিত্র। রাত ৭.৪৫ ঘটিকায় থাকবে বাংলাদেশের কৃষ্টি ও কালচারাল এর উপর বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্পেশাল ডিনার। ৮.৩০ মিনিটে গ্র্যান্ড রিসেপশনের সমাপ্তি ঘটবে।
বিশ্বের বিভিন্ন দেশের কাছে বাংলাদেশকে নতুন সুচকে তুলে ধরার গ্র্যান্ড রিসেপশনে দুই শত আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com