shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

মিশিগানে প্রবাসীদের জমজমাট ফ্যামিলি বনভোজন ও মিলনমেলা

  কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র ০৭ সেপ্টেম্বর ২০২১, ১৭:২৬

কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র

নানা আয়োজনের মধ্যে দিয়ে গত শনিবার যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ওয়ারেন সিটিতে জমজমাট প্রথম বার্ষিক ফ্যামিলি বনভোজন অনুষ্ঠিত হয়েছে। রাজ্যের বিভিন্ন সিটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে পিকনিক স্থল এক পারিবারিক মিলনমেলায় পরিণত হয়।

দুপুর থেকেই ওয়ারেন সিটির ২৭০১, মার্টিন রোডস্থ হার্টসিগ পার্কের বনভোজনস্থলে নিজ নিজ গাড়ি নিয়ে পৌছান পরিবার পরিজন ও অতিথিরা। প্রথমেই ঝালমুড়ি ও চা পরিবেশন করা হয়। দিনব্যাপী আয়োজিত এই মিলনমেলায় ছিল খেলাধুলা, সংগীত এবং পুরষ্কার বিতরণ।

তন্ময় আচার্য্য ও অশোক দাশের উপস্থাপনায় এবং গৌরব দাশের সহযোগিতায় অনুষ্ঠিত হয় বিভিন্ন বয়সী বালক-বালিকাদের দৌড় প্রতিযোগিতা। বনভোজনে মহিলাদের জন্য সবচেয়ে আকর্ষণীয় পর্ব ছিল চোখ বাধা অবস্থায় ছবির কপালে টিপ পড়ানো খেলা। এতে অর্ধশত মহিলা প্রতিযোগি অংশ নেন। প্রতিযোগিতায় প্রথম হয়েছেন শিউলি, দ্বিতীয় মিলা এবং তৃতীয় সুস্মিতা।

ছিল মহিলাদের 'বালিশ বদল' খেলাও। ভিন্ন আমেজে গড়া এসব প্রতিযোগীতা সবাইকে প্রচুর আনন্দ দেয়। সকল বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় উপহার। বনভোজনে অসংখ্য নারী পুরুষ ও শিশু সহ বহুলোকের সমাগম হয়েছিল। আবহাওয়া ভাল থাকায় সবাই প্রাণভরে বনভোজনের সকল আয়োজন উপভোগ করেন। বনভোজনে বারবিকিউ সহ রকমারি স্বাদের মুখরোচক দেশীয় খাবার পরিবেশন করা হয়।

পড়ন্ত বিকেলে বনভোজনের সাংস্কৃতিক অনুষ্ঠানে দেবাশীষ দাশ, স্বদেশ সরকার, সুস্মিতা চৌধুরী, অসিত চৌধুরী, বাবুল পাল, বহ্নি দাশ, সঙ্গীতা পাল সংগীত পরিবেশন করেন। যন্ত্রে ছিলেন অভিষেক চৌধুরী ও আকাশ চক্রবর্তী। তাদের সংগীত পরিবেশনার সাথে বনভোজনে আগতদের অনেকেই নেচে-গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। বনভোজনের মূল সমন্বয়কারী ছিলেন অজিত দাশ, কমলেন্দু পাল, রাখি রঞ্জন রায়, সৌরভ চৌধুরীসহ আরও অনেকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।