shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে স্পেনে ক্রীড়া প্রতিযোগিতা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৫:২৪

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে স্পেনে ক্রীড়া প্রতিযোগিতা

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে স্পেনে আয়োজিত ক্যারাম প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণর করা হয়েছে।

রবিবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে দেশটির রাজধানী মাদ্রিদে বাংলাদেশ অ্যাসোসিয়েশন হলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ এবং খেলায় অংশগ্রহণকারীসহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের ব্যবস্থাপনায় ও ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সহযোগিতায় আয়োজিত একক ও যৌথ প্রতিযোগিতায় মোট দুটি ইভেন্টে অর্ধশতাধিক প্রবাসী অংশ নেন।

খেলায় একক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন আহমেদ এফ আবির, রানার্সআপ হয়েছেন জাহাঙ্গীর হোসেন এবং যৌথ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন শান্ত ও শিপন, রানার্সআপ হয়েছেন আক্তার ও হামিদ।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেকের সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি ব্যবসায়ী মো. শাহ আলম। বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম তাহেরের যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সংগঠনের প্রচার ও অফিস সম্পাদক আবু বক্কর।

অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্টব্যাক্তিদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সিনিয়র সহ সভাপতি আলামীন মিয়া, কমিউনিটি নেতা মুজাম্মেল হক মনু, এ কে এম জহিরুল ইসলাম, ব্যবসায়ী হারুন আহমদ, গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক মিল্টন ভূঁইয়া কচি, গ্রেটার সিলেটের আব্দুল কাইয়ুম মাসুক, আফসার হোসেন নিলু, নারায়ণগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি একরামুজ্জামান কিরণ, ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এস এম মাসুদুর রহমান, খুলনা বিভাগীয় কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ মাসুদুর রহমান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, কমিউনিটি নেতা নজরুল ইসলাম লিটন, আবু সায়েম, আমির হোসেন, বদরুল কামালী, হানিফ মিয়াজি, আব্দুল মজিদ সুজন, লোকমান হাকিম, শাওন আহমদ, আবুল কাশেম মুকুল, সাইফুল, ইকবাল, ফারুক, শাহিদ আহমদ, স্পেন বাংলা প্রেস ক্লাবের সদস্য সিদ্দিকুর রাহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।