shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের মেয়াদ কমালো সৌদি সরকার

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৬:০২

প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের মেয়াদ কমালো সৌদি সরকার

সৌদি আরবে প্রবেশের পূর্বে কেউ যদি দেশটির অনুমোদিত টিকার পূর্ণ ডোজ নিয়ে থাকে তবে তাকে সৌদি আরবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন এ থাকতে হয় না। অন্যদিকে, যারা পূর্ণাঙ্গ ডোজ টিকা গ্রহণ করেনি তাদের সৌদি আরবে আসার পর ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হয়। তবে এবার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার মেয়াদ কিছুটা শিথিল করেছে সৌদি আরব সরকার।

গতকাল সোমবার সৌদি সিভিল এভিয়েশন অথরিটি কর্তৃক প্রকাশিত সর্বশেষ নির্দেশনা অনুযায়ী, সৌদি আরবে অনুমোদিত টিকা সমূহের কোন একটি টিকার পূর্ণাঙ্গ ডোজ গ্রহণ না করে থাকলে অথবা সৌদি আরবের অনুমোদিত নয় কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন রয়েছে এমন টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ করে থাকলে সৌদি আরবে এসে পূর্বের ন্যায় ৭ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে না। ৭ দিনের বদলে এবার থেকে ৫ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন করতে হবে বলে জানানো হয়েছে।

অর্থাৎ যারা বাংলাদেশ হতে সৌদি আরবে অনুমোদিত টিকা সমূহের একটি টিকা নিয়েছেন অথবা সিনোফার্ম/সিনোভ্যাক টিকার ডোজ সম্পন্ন করেছেন, তাদের সৌদি আরবে আসতে হলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন প্যাকেজ গ্রহণ করতে হবে। নতুন ঘোষণা অনুযায়ী এবার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ৭ দিনের পরিবর্তে ৫ দিন থাকতে হবে। এর ফলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের খরচ কিছুটা কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

কোয়ারেন্টিনে থাকার প্রথম ২৪ ঘন্টার মধ্যে প্রথমবার কোভিড টেস্ট ও পঞ্চম দিন দ্বিতীয়বার টেস্ট সম্পন্ন করা হবে। টেস্টে নেগেটিভ হলেই হোটেল থেকে ছাড়া পাওয়া যাবে। নতুন এই নিয়ম আগামী ২৩ সেপ্টেম্বর  দুপুর ১২টা হতে কার্যকর হবে।

এছাড়া, সৌদিতে আসার পূর্বে যেকোন অবস্থাতেই বিমানে আরোহনের সর্বোচ্চ ৭২ ঘণ্টার পূর্বে পিসিআর নেগেটিভ টেস্ট এবং মুকীম পোর্টালে নিবন্ধন হওয়া শর্ত জারি রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।