shopner bd
শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

বাংলাদেশিদের পাসপোর্ট দিচ্ছে মালয়েশিয়ার ক্লাং পোস্ট অফিস

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩৪

বাংলাদেশিদের পাসপোর্ট দিচ্ছে মালয়েশিয়ার ক্লাং পোস্ট অফিস

পুলিশ পাহারায় পাসপোর্ট বিতরণ করছে মালয়েশিয়ার ক্লাং পোস্ট অফিস। বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে নবায়নকৃত পাসপোর্ট নিতে আসা বাংলাদেশি নাগরিকদের সম্পর্কে গণঅভিযোগের কারণে সাউথ ক্ল্যাং পুলিশ ১৫ সেপ্টেম্বর সকালে পোস্ট অফিস, ক্ল্যাংয়ে শর্তাবলী নিয়ন্ত্রণের মাধ্যমে পাসপোর্ট বিতরণ করছে পোস্ট অফিস।

১৪ সেপ্টেম্বর পোস্ট অফিসে পাসপোর্ট নিতে আসা প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘ লাইনের একটি ভিডিও আপলোড হওয়ার পর তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

সাউথ ক্ল্যাং ওসিপিডি অ্যাসিস্ট শামসুল অমর রামলী বলেন, ১৪ সেপ্টেম্বর পুলিশ স্টেশন ডাকঘরের ম্যানেজারের কাছ থেকে একটি ফোন পেয়েছিল। ফোনে বলা হয়- ডাকঘরের বাইরে বিদেশিদের একটি বড় দল জড়ো হয়েছে। নির্ধারিত স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতিতে (এসওপি) এবং শারীরিক দূরত্ব পালন করছে না। এর আলোকে পুলিশ কোভিড-১৯ মহামারি সংক্রমণ রোধে সরকার কর্তৃক জারিকৃত এসওপিএন পুরোপুরি মেনে চলছে কিনা তা নিশ্চিত করার জন্য সাউথ ক্ল্যাং পুলিশ এখন থেকে সবসয় ক্ল্যাং পোস্ট অফিসের পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এদিকে গত বছরের মার্চ থেকে মালয়েশিয়ায় বিভিন্ন মেয়াদে মহামারি উত্তরণে চলছে বিধিনিষেধ। আর এ বিধিনিষেধের কারণে লোক সমাগমের ওপরও জারি করা হয় কঠোর আইন। এমন পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের কথা চিন্তা করে দূতাবাস সশরীরে এসে পাসপোর্ট রিনিউ না করতে এবং একই সঙ্গে পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট জমা দিতে নোটিশ জারি করে।

নোটিশে বলা হয়, রি-ইস্যু ফরম জমা দেওয়ার সময় অবশ্যই ব্যক্তিগত হোয়্যাটসঅ্যাপ নম্বর দিতে হবে। যাতে পাসপোর্ট জমা শেষে নিজ নিজ মোবাইলে মেসেজ দেওয়া হবে। পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট জমা দেওয়া কার্যক্রম শুরু হলেও একটি অনিশ্চয়তায় পড়েন বাংলাদেশিরা। এক থেকে তিন মাস বা তার অধিক সময় চলে গেলেও ব্যক্তিগত মোবাইলে মেসেজ তো দূরের কথা- অনলাইনে নামও পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।