shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

দীর্ঘদিন পর মক্কা-মদিনায় জমজমের পানি সরবরাহ চালু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৪

দীর্ঘদিন পর মক্কা-মদিনায় জমজমের পানি সরবরাহ চালু

মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর সৌদিআরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় জমজমের পানি সরবরাহ শুরু হয়েছে। পবিত্র দুই মসজিদ মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববী গত মঙ্গলবার জমজমের পানি সরবরাহ শুরু করেছে বলে হারামাইন কর্তৃপক্ষ জানিয়েছে।

মসজিদে নববি থেকে জারের মাধ্যমে জমজমের পানি সরবরাহ শুরু করা হয়। প্রতিদিন ৬০০ জারের মাধ্যমে জমজমের ঠাণ্ডা ও গরম পানি সরবরাহ করছে দক্ষ সেবকদল। এ ছাড়া গত বুধবার থেকে মক্কার পবিত্র কাবা শরীফেও ২৫০ জারের মাধ্যমে জমজমের পানি সরবরাহ শুরু হয়েছে। পানি সরবরাহের আগে তা পরীক্ষা-নিরীক্ষা করেছে হারামাইন কর্তৃপক্ষ। দিন-রাত ১ হাজার ৭৭ জন দক্ষকর্মী পানি সরবরাহ কাজে নিয়োজিত রয়েছেন।

মহামারি করোনা শুরু হলে সুস্বাস্থ্য ও নিরাপত্তার স্বার্থে পানি সরবরাহকারী কর্মীদের সরিয়ে নেওয়া হয়। এ সময় জমজমের পানি বোতলজাত করে দুই পবিত্র মসজিদে সরবরাহ করা হয়।

ইতোমধ্যে প্রতিদিনই মক্কা-মদিনায় ওমরাহ ও জিয়ারতকারী উপস্থিতিও বাড়ছে। জিয়ারতকারীদের সুবিধার্থে বোতলের পরিবর্তে সারি সারি সাজানো জারের মাধ্যমে পানি সরবরাহ করা হচ্ছে।

সম্প্রতি আরব নিউজ জানিয়েছে, হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের মুখপত্র হানি বিন হুসনি হায়দার জানান, প্রতিদিন মক্কায় ওমরাহ পালনকারীদের সংখ্যা বাড়িয়ে ৭০ হাজার করা হয়েছে। আর ওমরাহ পালনকারীদের জন্য জমজমের পানি সরবরাহ বাড়ানো হয়েছে। প্রতিদিন ৩ লাখ বোতল জমজমের পানি সরবরাহ করা হবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।