সংযুক্ত আরব আমিরাতে কনস্যুলেট সেবার কার্যক্রম শুরু

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সমিতি শারজাহ শাখার নিজস্ব কার্যালয়ে কনস্যুলেট সেবার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। এখন থেকে মাসে যেকোনো একটি শুক্রবারে বাংলাদেশ সমিতির শারজাহ শাখার কার্যালয়ে পাসপোর্ট রিনিউসহ কনস্যুলেটের যাবতীয় সেবা প্রদান করা হবে।
শুক্রবার (২৮ জুন) সমিতির কার্যালয়ে দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল ইকবাল হোসেন খান কন্স্যুলেট সার্ভিসের উদ্ভোধন করেন।
এ উপলক্ষে বাংলাদেশ সমিতি শারজাহ শাখার কার্যালয়ে এম এ বাসারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ মাকসুদের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন- কনসাল জেনারেল ইকবাল হোসেন খান।
বিশেষ অতিথি ছিলেন- এনআরবি ব্যাংকের চেয়ারম্যান, হারামাইন গ্রুপের কর্ণধার ও আমিরাতের গোল্ডেন কার্ড প্রাপ্ত ব্যবসায়ী মাহাতাবুর রহমান নাছির।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি ইসমাইল গনী, ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার করিমুল হক, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আবদুল মান্নান, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, বদরুল আলম, ইমাম হোসেন পারভেজ, শেফালি আকতার আখি, ইঞ্জিনিয়ার নাছের, ইঞ্জিনিয়ার আবুহেনা,বদরুল চোধুরী, কাজী মোহাম্মদ আলী, মো. মাহবুবুর রহমান, মাজাহারুল ইসলাম আনোয়ার, মোহাম্মদ মামুন প্রমূখ।