shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

পরীক্ষা ছাড়াই বাংলাদেশিদের ড্রাইভিং লাইসেন্স দেবে মালদ্বীপ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২১ সেপ্টেম্বর ২০২১, ১৫:২৯

পরীক্ষা ছাড়াই বাংলাদেশিদের ড্রাইভিং লাইসেন্সে দেবে মালদ্বীপ

প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যাদের বৈধ লাইসেন্স আছে, তাদের জন্য ড্রাইভিং পরীক্ষা ছাড়াই মালদ্বীপে একটি স্থায়ী ড্রাইভিং লাইসেন্স ইস্যু করার অনুমতি দিয়েছে মালদ্বীপের পরিবহন মন্ত্রণালয়। এই সুযোগ আগে বাংলাদেশের নাগরিকদের ছিলো না। চলতি মাসে ২৬তম দেশ হিসেবে মালদ্বীপের পরিবহন মন্ত্রণালয়ের তালিকায় থান পায় বাংলাদেশ।

বাংলাদেশের নাম যুক্ত হওয়ার পেছনে বর্তমান দূতাবাসের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের অগ্রণী ভূমিকা আছে বলে মনে করেন সাধারণ প্রবাসীরা। মালদ্বীপের পরিবহন মন্ত্রণালয়ের আগের আইন অনুযায়ী, বাংলাদেশের নাগরিকদের ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করতে যেকোনো একটি স্কুলে ভর্তি হয়ে টেস্টের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করতে হতো, যা অনেক ব্যয়বহুল ছিলো প্রবাসী বাংলাদেশিদের জন্য।

দেশটীর পরিবহন মন্ত্রণালয় আইন অনুযায়ী, লাইসেন্সের আবেদন করার সময় দেশটির নাগরিকদের ন্যাশনাল আইডি কার্ড এর কপি ও একটি পাসপোর্টের কপি জমা দিতে হবে। বিদেশিদের ক্ষেত্রে বৈধ ভিসার কপি, পাসপোর্টের কপি এবং আবেদনকারীর নিজ দেশের বৈধ লাইসেন্সের কপি জমা দিতে হবে। জমা দেওয়া লাইসেন্স কপিসহ অন্যান্য কাগজপত্রের অবশ্যই মেয়াদ থাকতে হবে। এই লাইসেন্সের বৈধতা অনলাইনের যাচাই বাছাই করা হবে। যদি বিদেশিদের লাইসেন্স অনলাইনে যাচাই করা না যায়, তাহলে নিজ দেশের দূতাবাস থেকে একটি যাচাইকরণ নথি সংগ্রহ করতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।