shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

কাতারের প্রচলিত আইন অনুসারে পণ্যের গায়ে মূল্য বাধ্যতামূলক

  ই এম আকাশ, কাতার ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫৪

ই এম আকাশ, কাতার

কাতারের প্রচলিত আইন অনুসারে প্রতিটি পণ্যের উপর স্পষ্টভাবে মূল্য লেখা থাকতে হবে। নতুন করে এই ঘোষণা দিয়েছে কাতারে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়।

আইনে বলা হয়েছে, অন্যান্য প্রয়োজনীয় ভাষার পাশাপাশি আরবিতেও সব মূল্য বাধ্যতামূলকভাবে লেখা থাকতে হবে।

সব বাণিজ্যিক দোকান যেমন পাইকারি ও খুচরা বিক্রয় কেন্দ্র, সোশ্যাল মিডিয়াসহ ভার্চুয়াল প্ল্যাটফর্মের পাশাপাশি লাইসেন্সপ্রাপ্ত হোম ব্যবসার জন্যও এই আইন বাধ্যতামূলক। ফলে কাতারে এখন যারা অনলাইনে ব্যবসা করেন, তাদেরকেও এই নিয়ম মেনে চলতে হবে।

মন্ত্রণালয় আরও জানায়, এই আইন অমান্য করলে দুই বছরের কারাদণ্ড এবং ৩ হাজার থেকে ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।