shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৫ অভিবাসী ১৪ দিনের রিমান্ডে

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩১

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৫ অভিবাসী ১৪ দিনের রিমান্ডে

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৫ জন অভিবাসীকে ১৪ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। দেশটিতে অবৈধভাবে গার্মেন্টস কারখানা পরিচালনা ও শ্রমিক খাটানোর অভিযোগে বাংলাদেশি, মিয়ানমার, ইন্দোনেশিয়ান নাগরিকসহ মোট ৪৫ জন অভিবাসী কর্মীকে গ্রেফতার করে ১৪ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এর মধ্যে কারখানার মালিক ৪৫ বছর বয়সী এক বাংলাদেশি রয়েছেন; তবে তার বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি। আটক ৪৫ জনের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তাও জানা যায়নি।

শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে অভিবাসন বিভাগের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। দেশটির অভিবাসন পুলিশ ও দুর্নীতি দমন কমিশনের (এমএসিসি) যৌথ অভিযানে সেলেঙ্গরের আমপাং এলাকা থেকে মালামাল ও যন্ত্রপাতিসহ তাদের আটক করা হয়। এ সময় অবৈধ কারখানা স্থাপনে সহযোগিতার অভিযোগে স্থানীয় মালয়েশিয়ান এক নারীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে পুলিশ। কারণ তিনিও এ কারখানার সহযোগী পরিচালক ছিলেন। আটক অভিবাসীদের বয়স ১৭ থেকে ৫৫ বছর।

আটক সব আসামিকে দেশটির অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ৫ম ধারার ২ উপধারায় অভিযোগ গঠন করে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এদিকে ওই মালয়েশিয়ান নারী অবৈধ শ্রমিক নিয়োগ দেওয়ায় ১৯৫৯/৬৩ ধারা এবং মানি লন্ডারিংসহ অন্যান্য অপরাধের জন্য ২০০১ এর ৬১৩ ধারায় অভিযোগ গঠন করেছে পুলিশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।