shopner bd
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
×

পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে থাইল্যান্ড

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০২ অক্টোবর ২০২১, ১৮:০৭

পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে থাইল্যান্ড

নতুন নিয়মে বিদেশি পর্যটকদের জন্য শুক্রবার (১ অক্টোবর) থেকে খুলে দেওয়া হচ্ছে থাইল্যান্ড। করোনা টিকার পূর্ণ ডোজ নেয়া থাকলে থাইল্যান্ড গিয়ে থাকতে হবে ৭ দিনের কোয়ারান্টাইনে।

থাইল্যান্ড ট্যুরিজম অথরিটি (TAT) জানায়, ১ অক্টোবর থেকে বিকল্প কোয়ারেন্টাইন (AQ) সিস্টেমের মাধ্যমে পুনরায় থাইল্যান্ডে বিদেশি পর্যটকদের স্বাগত জানব আমরা।

যারা করোনা ভ্যাকসিনের পূর্ণ ডোজ নিয়েছে তাদেরকে আজ থেকে থাইল্যান্ড আসলে থাকতে হবে ৭ দিনের কোয়ারান্টাইনে। যা আগে ছিল ১৪ দিন। তবে এক্ষেত্রে থাইল্যান্ডে আসার সময় অবশ্য ভ্যাকসিন নেয়ার সার্টিফিকেট সঙ্গে থাকতে হবে।

৭ দিনের কোয়ারেন্টাইনের সময় তাদের দুটি আরটি-পিসিআর পরীক্ষা করতে হবে। প্রথমটি থাইল্যান্ড আসার দিন ১ দিনের ভিতর আর দ্বিতীয়টি ৬-৭ দিন কোয়ারেন্টাইন সময় শেষ করার আগে। আর যাদের টিকা দেওয়া হয়নি এবং ভ্যাকসিন সার্টিফিকেট নেই তাদেরকে ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং তাদেরও দুটি আরটি-পিসিআর পরীক্ষা করতে হবে।

প্রথমটি থাইল্যান্ড আসার দিন ১ দিনের ভিতর আর দ্বিতীয়টি ৯-১০ দিন কোয়ারেন্টাইন সময় শেষ করার আগে। তাছাড়া থাইল্যান্ডে আসার ক্ষেত্রে থাকতে হবে একটি বৈধ ভিসা, পুনরায় প্রবেশের অনুমতি, রয়েল থাই দূতাবাস বা কনস্যুলেট কর্তৃক জারি করা একটি প্রবেশপত্র (COE)। একটি কোভিড-১৯ স্বাস্থ্য বীমা। কোয়ারান্টাইন হোটেল বুকিং পেপার এবং একটি মেডিকেল সার্টিফিকেট আরটি-পিসিআর পরীক্ষার ফলাফলসহ যেটি ইঙ্গিত করে যে কোভিড -১৯ শনাক্ত হয়নি, সেটি অবশ্যই ৭২ ঘন্টার বেশি হতে পারবে না। এছাড়াও আরো বিস্তারিত জানার জন্য তাদের নিজ দেশে রয়েল থাই দূতাবাস বা কনস্যুলেটে জিজ্ঞাসা করতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।