স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০২ অক্টোবর ২০২১, ১৯:৩৬
কুয়েতে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) কুয়েতের রাজধানীর একটি অভিজাত হোটেলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কুয়েত আওয়ামী লীগ সভাপতি আতাউল গনি মামুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠান সঞ্চালনা করেন কুয়েত আওয়ামী লীগ যুগ্ম-সম্পাদক কামরুজ্জামান টিটু। অনুষ্ঠানে আতাউল গনি মামুন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। বাংলাদেশ আজ বিশ্বের উন্নয়নের রোল মডেল, বাংলাদেশকে আরও এগিয়ে নিতে হলে তার নেতৃত্বের বিকল্প নাই। পরিশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্যের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় বিশেষ অতিথি ছিলেন, কুয়েত আওয়ামী লীগের সহ-সভাপতি সিকান্দার আলী, আবুল কাশেম, আবদুল হাই, মামুন ও কুয়েত শ্রমিক লীগ সভাপতি কামাল হোসেন, শাহনেওয়াজ, নজরুল, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাসুদ করিম, বেলাল উদ্দীন, রোকনুজ্জামান পিদু, কামাল হোসেন, শাহ করিমসহ আরও অনেকে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com