কুয়েত প্রতিনিধি ০৩ অক্টোবর ২০২১, ১৫:১৩
কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের বিচ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ অক্টোবর) সকালে কুয়েত সিটির বিচ এলাকায় মীরসরাই সমিতির উদ্যোগে ও আলিয়া অ্যান্ড গালিয়া প্রিন্টিং প্রেসের সহযোগিতায় এক ঝাঁক তরুণ প্রবাসী বাংলাদেশিরা এই পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
নিদিষ্ট স্থানে ময়লা ফেলা এবং আবাসস্থল আশপাশের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সচেতনতা বৃদ্ধিতে প্রবাসীদের দৃষ্টি আকর্ষণ করেন বিচ পরিষ্কার করতে আসা বাংলাদেশিরা।
এসময় উপস্থিত ছিলেন- উপদেষ্টা রুহুল আমিন, সভাপতি মো. কামাল হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন, সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো. রাশেদ চৌধুরী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মো. শামসুদ্দীনসহ সম্পাদক মো. বেলাল, মো. শরিফুল ইসলাম প্রমুখ।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com