shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

ইতালিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৪ অক্টোবর ২০২১, ১৬:০৮

ইতালিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন

ইতালিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার ইতালি আওয়ামী লীগের আনকোনা শাখার আয়োজনে একটি অভিজাত হোটেলে কেক কাটার পর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইস্রাফিল মল্লিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠান সঞ্চালন করেন আবু তালেব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর মো. জসিম মৃধা। প্রধান অতিথি তার বক্তব্যে শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ আজ বিশ্বের উন্নয়নের রোল মডেল। বাংলাদেশকে আরও এগিয়ে নিতে হলে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই। শেখ হাসিনা ভালো থাকলে, বাংলাদেশ ভালো থাকবে, জনগণ ভালো থাকবে, দেশ এগিয়ে যাবে।’

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাইন হোসেন হিরা, লিটু খান, নাসির উদ্দীন প্রমুখ। এ ছাড়া আনকোনা অঞ্চলে বসবাসরত রাজনৈতিক ব্যক্তিবর্গসহ প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।