shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

ইতালিতে বন ও পরিবেশমন্ত্রীকে সংবর্ধনা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৬ অক্টোবর ২০২১, ১৭:৪১

ইতালিতে বন ও পরিবেশমন্ত্রীকে সংবর্ধনা

ইতালিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপিকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার (৩ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় মিলানের একটি রেস্তোরায় তাকে সংবর্ধনা দেয় মিলান লোম্বার্দিয়া আওয়ামী লীগ। এ সময় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

লোম্বার্দিয়া আওয়ামী লীগ ইতালির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান মালিথার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল কবির জামান ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ শিপনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) আহমদ শামীম আল রাজী।

অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের জন্য ইতিমধ্যে বহুমুখী কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। প্রবাসীরা যাতে হয়রানির শিকার না হন, সে ক্ষেত্রেও সজাগ দৃষ্টি রয়েছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন-বিসিজি মিলান এর ভারপ্রাপ্ত কনসাল জেনারেল মোহাম্মদ শামচুল আহসান, শ্রম কনসাল সাব্বির আহমেদ, লোম্বার্দিয়া আওয়ামী লীগের এক নম্বর সদস্য আকরাম হোসেন, সহসভাপতি দেলোয়ার হোসেন মোল্লা, জিনু মেম্বার খোরশেদ আলম, যুগ্ম সম্পাদক জামিল আহমেদ, চঞ্চল রহমান, খান রহমান, মুন্জুর হোসেন সাগর, তুহিন মাহামুদ, সদস্য খান রিপন, সাংগঠনিক সম্পাদক আরফান শিকদার, শেখ সাইদ, প্রচার সম্পাদক মামুন হাওলাদর, হান্নান মাস্টার,তারা মিয়া, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর হক মৃধা, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম কাওছারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

গত ১ অক্টোবর ইতালির সরকারের আমন্ত্রণে কোপ-২৬ আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেওয়ার জন্য মিলানে আসেন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।