স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৭ অক্টোবর ২০২১, ১৬:০৩
মাথার উপর সূর্য হেলে পড়তেই নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিনের ম্যাকডোনাল্ড অ্যাভিনিউ লোকে লোকারণ্য। রাস্তার দু’পাশে রকমারি পণ্যের স্টলে উপচেপড়া ভিড়। নারী-পুরুষ ও শিশুদের পদচারণায় মুখরিত পুরো এলাকা। সন্ধ্যার আগে জনপ্রিয় শিল্পীরা সুবিশাল মঞ্চে যখন গান পরিবেশন শুরু করলেন, তখন ম্যাকডোনাল্ড অ্যাভিনিউ পরিণত হলো জনসমুদ্রে। এক কথায় ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ড এলাকা তখন চিরচেনা একখণ্ড বাংলাদেশ।
নিউইয়র্কের ব্রুকলিনে এ দৃশ্য বছরে বেশ কয়েকবার ফিরে আসে, যখন পথমেলার আয়োজন করা হয়। গত ৩ অক্টোবর রবিবার এমনই এক পথমেলার আয়োজন করেছিল প্রবাসের অন্যতম বড় আঞ্চলিক সংগঠন চিটাগাং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইন্ক। ‘চট্টলা পথমেলা’ নামে এটি ছিল তাদের ষষ্ঠ আয়োজন।
চট্টলা পথমেলায় নানা রকমের পণ্য কেনার পাশাপাশি বিভিন্ন স্টলে ছিল চটপটি, ফুচকা, মুড়ি-মুড়কি, হাওয়াই মিঠাই, শন-পাপড়ি, আইসক্রিমসহ বিভিন্ন খাবার। শিশুদের জন্য ছিল খেলনার স্টল। মেলার মূল আকর্ষণ ছিল সাংস্কৃতিক পরিবেশনা। প্রবাসের জনপ্রিয় শিল্পীরা মাতিয়ে রাখেন মেলাপ্রেমীদের। আর বিশেষ আকর্ষণ ছিল র্যাফেল ড্র। আর এতে প্রথম পুরস্কার ছিল গাড়ি।
দুপুরে যৌথভাবে পথমেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সমিতির ট্রাস্টি বোর্ডের সাবেক কো-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান সিরাজী এবং সামশুল আলম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন কিংস কাউন্টির ডিসট্রিক্ট অ্যাটর্নি এরিক গঞ্জালেস, চট্টগ্রাম সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আবদুর রহিম, সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের মানিক, প্রধান নির্বাচন কমিশনার শাহজাহান মাহমুদ, সাবেক সভাপতি সিপিএ সরোয়ার জামান, সাবেক সাধারণ সম্পাদক মেহবুবুর রহমান বাদল, সাবেক সভাপতি আকবর আলী, সাবেক প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট মুজিবুর রহমান, বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে তিন সভাপতি পদপ্রার্থী যথাক্রমে জয়নাল আবেদিন, আবদুর রব মিয়া ও কাজী আশরাফ হোসেন নয়ন, বাংলাদেশ সোসাইটির বর্তমান সাধারণ সম্পাদক ও আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী রুহুল আমিন সিদ্দিকী, চট্টগ্রাম সমিতির সাবেক নির্বাচন কমিশনার রহুল আমিন হোসেন, সমিতির সাবেক উপদেষ্টা জসিম উদ্দীন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খোকন কে. চৌধুরী, খোরশেদ খোন্দকার, জাফর সওদাগর, হাজী শফি, আবদুস শুক্কুর, মোহাম্মদ নবী, মোহাম্মদ খোরশেদ প্রমুখ।

চট্টগ্রাম সমিতির কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন বর্তমান সভাপতি মোহাম্মদ আহসান হাবিব, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোক্তাদির বিল্লাহ, মেলার আহ্বায়ক মো. সুমন উদ্দিন, প্রধান সমন্বয়কারী মো. শফিউল আজম সিকদার, সদস্য সচিব আশরাফ আলী খান লিটন, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন ভূঁইয়া ও কাজী রেজাউল করিম বাবু, সমন্বয়কারী আকতার উল আজম ও একেএম মেজবাহ উদ্দিন, যুগ্ম সদস্য সচিব মো. ইউসুপ নবী ও প্রবীর দাশ দিপু, কার্যকরী কমিটির মো. এ উদ্দিন ফোরকান, মো. নাজের উদ্দিন, শাহাব উদ্দিন চৌধুরী লিটন, মোহাম্মদ এস খাঁন, মতিউর চৌধুরী, আবরার আমজাদ বোখারী, মোহাম্মদ হারুণ মিয়া এবং নূরুস ছাফা।
পথমেলার সুবিশাল মঞ্চে সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী রোকসানা মির্জা, কৃষ্ণা তিথি, চন্দন চৌধুরী, রাজিব ভট্টাচার্য, নীপা জামান, মরিয়ম মারিয়া, জলি দাশ, জহির টিপু, ইফফাত জাহান, ইসমত জাহান, ফোরকান আলী, খায়রুল বাশার এবং মাটি ব্যান্ড। মেলার মূলপর্ব পরিচালনা করেন প্রবাসের জনপ্রিয় উপস্থাপক ও সাংবাদিক আশরাফুল হাসান বুলবুল।
কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য মেলা মঞ্চে বিশিষ্টজনদের সম্মানিত করা হয়। তাদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক। বিশিষ্টজনেরা হলেন, কিংস কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এরিক গঞ্জালেস, ৮৬ প্রিসিঙ্কটের কমান্ডিং অফিসার ক্যাপ্টেন আদিল রানা, লেফটেন্যান্ট জাঘাম আব্বাস, আল-রায়ান মুসলিম ফিউনারেল হোমের মোহাম্মদ আলী, চেজ নিউজ নিউইয়র্ক, কমিউনিটি অ্যাক্টিভিস্ট জাবারান আকরাম, কোভিড-১৯ হিরো জাকিয়া খান, কোভিড-১৯ বুরিয়াল সার্ভিসের ইমাম আহমেদ আলী, পিএওয়াইও, পাকিস্তানি আমেরিকান ইয়ুথ অর্গানাইজেশন ইউএস চ্যাপলেইন, বিলাল আহমেদ, মাজহার শাহীন, মোহাম্মদ আদিফ ভাট্টি, মাজহার সালিম, ইলিয়াস মেটলা, মোহাম্মদ আইয়ুব, আবিদ রেজা, কমিউনিটি লিডার আনসার আলী প্রমুখ।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com